ভারত-ইংল্যান্ড হাইভোল্টেজ সেমিফাইনাল: দেখে নিন সম্ভাব্য একাদশ

ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল একাদশ
ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল একাদশ | ছবি : সংগৃহীত
0

টি–টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দ্বিতীয় সেমিফাইনালে আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) মুখোমুখি হচ্ছে বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে ঘিরে দুই শিবিরেই প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। তবে টসের আগে ভারতের সম্ভাব্য একাদশ (India Probable XI) নিয়ে চলছে ব্যাপক বিশ্লেষণ ও জোর আলোচনা।

ভারতের ওপেনিং সমস্যা ও অভিষেক শর্মা (India's Opening Dilemma and Abhishek Sharma)

ভারতীয় শিবিরে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ওপেনিং পজিশন (Opening Position) নিয়ে। টুর্নামেন্ট শুরুর আগে বিধ্বংসী ব্যাটার হিসেবে পরিচিতি পাওয়া অভিষেক শর্মা (Abhishek Sharma) ছয় ম্যাচে করেছেন মাত্র ৮০ রান, যার গড় ১৩.৩৩। তার স্ট্রাইক রেট (Strike Rate) ১৩১.১৪, যা তার স্বাভাবিক পাওয়ার-হিটিং সক্ষমতার চেয়ে কম। ফলে সেমিফাইনালের মতো বড় ম্যাচে তাকে রাখা হবে কি না, তা নিয়ে টিম ম্যানেজমেন্ট (Team Management) দোটানায় রয়েছে।

বিকল্প হিসেবে ইশান কিশান (Ishan Kishan) ও সঞ্জু স্যামসনকে (Sanju Samson) দিয়ে ইনিংস শুরু করানোর চিন্তা করা হচ্ছে। সেক্ষেত্রে একাদশের বাইরে থাকা রিংকু সিং (Rinku Singh) ফেরার সুযোগ পেতে পারেন। তবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অভিষেকের ৫৪ বলে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংসের রেকর্ডটি নির্বাচকদের পুনরায় ভাবাচ্ছে।

আরও পড়ুন:

বিশেষজ্ঞদের মতামদ (Expert Analysis)

সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (Ricky Ponting) এক বিশ্লেষণমূলক আলোচনায় অভিষেককে একাদশে রাখার পক্ষে মত দিয়েছেন। তাদের মতে, সেমিফাইনালের মতো নকআউট ম্যাচে (Knockout Match) গেম-চেঞ্জার ব্যাটারকে বাইরে রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে।

সেমিফাইনালের সম্ভাব্য একাদশ (Probable Playing XI)

ভারতের সম্ভাব্য একাদশ (India Predicted XI): অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ইশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক - Suryakumar Yadav), তিলক ভার্মা, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও বরুণ চক্রবর্তী।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ (England Predicted XI): ফিল সল্ট (Phil Salt), জস বাটলার (Jos Buttler), জ্যাকব বেথেল, টম ব্যান্টন, হ্যারি ব্রুক (অধিনায়ক - Harry Brook), স্যাম কারান (Sam Curran), উইল জ্যাকস, লিয়াম ডসন, জেমি ওভারটন, জফরা আর্চার (Jofra Archer) ও আদিল রশিদ।

আরও পড়ুন:

সেমিফাইনাল: ভারত ও ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ (Probable Playing XI)

ভারতের সম্ভাব্য একাদশ (India Predicted XI) ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ (England Predicted XI)
অভিষেক শর্মা (Abhishek Sharma) ফিল সল্ট (Phil Salt)
সঞ্জু স্যামসন (উইকেটকিপার) জস বাটলার (উইকেটকিপার)
ইশান কিশান (Ishan Kishan) জ্যাকব বেথেল (Jacob Bethell)
সূর্যকুমার যাদব (অধিনায়ক) টম ব্যান্টন (Tom Banton)
তিলক ভার্মা (Tilak Varma) হ্যারি ব্রুক (অধিনায়ক)
শিভম দুবে (Shivam Dube) স্যাম কারান (Sam Curran)
হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) উইল জ্যাকস (Will Jacks)
অক্ষর প্যাটেল (Axar Patel) লিয়াম ডসন (Liam Dawson)
আর্শদীপ সিং (Arshdeep Singh) জেমি ওভারটন (Jamie Overton)
জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) জফরা আর্চার (Jofra Archer)
বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) আদিল রশিদ (Adil Rashid)

আরও পড়ুন:

এসআর