Recent event

ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে বরখাস্ত করেছে পিসিবি

0

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার দায়ে ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে নির্বাচক প্যানেল থেকে বরখাস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এবারের আসরে গ্রুপপর্বে ভারত ছাড়াও যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে হেরেছে বাবর আজমের দল। দু'টি ম্যাচ জিতলেও প্রথম পর্ব থেকে ছিটকে যায় পাকিস্তান।

বিশ্ব আসরে এমন ভরাডুবির পর পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, পিসিবির নির্বাচক কমিটি পুনর্গঠন হতে যাচ্ছে।

তবে মোহাম্মদ ইউসুফ, বিলাল আসিফ, আসাদ শফিকরা এখনও নির্বাচক কমিটিতে আছেন। ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে কয়েক সপ্তাহ আগে নিয়োগ দিয়েছিল পিসিবি।

এসএস