দিয়োগো জোটার মৃত্যু নিয়ে কটূক্তির দায়ে শাস্তি পেলো ক্লাব আল-তাউন

ক্লাব আল-তাউনের খেলোয়াড়
ক্লাব আল-তাউনের খেলোয়াড় | ছবি: সংগৃহীত
0

পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোটার মৃত্যু নিয়ে কটূক্তির ঘটনায় শাস্তি পেয়েছে সৌদি আরবের ক্লাব আল-তাউন। ক্লাবটিকে এক লাখ সৌদি রিয়াল জরিমানার পাশাপাশি পরবর্তী দুটি ঘরের ম্যাচ দর্শকশূন্য মাঠে খেলার নির্দেশ দেয়া হয়েছে।

মূল ঘটনাটি ঘটে আল-হিলালের বিপক্ষে আল-তাউনের ৬-০ গোলের হারের ম্যাচে। সেদিন জোটার ঘনিষ্ঠ বন্ধু ও আল-হিলালের পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেসকে লক্ষ্য করে আপত্তিকর স্লোগান ও কটূক্তি করা হয়।

জোটার শেষকৃত্যে কফিন বহনকারীদের একজন ছিলেন নেভেস। ফলে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় সৌদি ফুটবল অঙ্গনে। এ ঘটনায় আল-নাসরের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

আরও পড়ুন:

মাঠে সাম্প্রতিক সময়েও ভালো অবস্থায় নেই আল-তাউন। লিগে প্রথম সাত ম্যাচে মাত্র তিন পয়েন্ট নিয়ে লিগের ১৭তম স্থানে আছে দলটি। এরই মধ্যে কোচ জারকো লাজেতিচকে বরখাস্ত করা হয়েছে। তার জায়গায় সাবেক খেলোয়াড় জিহাদ আল-হুসাইনকে দায়িত্ব দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

এফএস