একসময় বাংলাদেশের হেড কোচ ছিলেন ডেভ হোয়াটমোর। লাল-সবুজদের উত্থানের গল্পের শুরু তার আমলেই। সময়ের ফেরে মালয়েশিয়া জাতীয় দলের হেড কোচ হিসেবে ঢাকায় তিনি। তবে এখনো যে বাংলাদেশের ক্রিকেটের খোঁজ ঠিকঠাক রাখেন, সেটা বোঝা গেল তার কথাতেই।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় গেছে বাংলাদেশ দল। প্রথম টেস্টের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। মূল ম্যাচে বাংলাদেশ ভালো করবে বলেই বিশ্বাস হোয়াটমোরের। তবে এক্ষেত্রে প্রস্তুতি ম্যাচের ভুলের পুনরাবৃত্তি করা যাবে না বলে সতর্ক করেছেন তিনি।
মালয়েশিয়ার হেড কোচ ডেভ হোয়াটমোর বলেন, ‘মিরাজ প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছে, কিন্তু ভালো করতে হলে সবাইকে ভালো খেলতে হবে, অস্ট্রেলিয়া কন্ডিশনে ভালো করতে একটা প্রস্তুতি ম্যাচ যথেষ্ট নয়।’ অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে একটি প্রস্তুতি ম্যাচ যথেষ্ট নয় বলেই মনে করেন হোয়াটমোর। মিরাজ সেঞ্চুরি করলেও ম্যাচ জিততে দলীয় পারফরম্যান্সে জোর দিচ্ছেন সাবেক টাইগার কোচ।
হেড কোচ ডেভ হোয়াটমোর বলেন, ‘মিরাজ প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছে, কিন্তু ভালো করতে হলে সবাইকে ভালো খেলতে হবে, অস্ট্রেলিয়া কন্ডিশনে ভালো করতে একটা প্রস্তুতি ম্যাচ যথেষ্ট নয়’
অস্ট্রেলিয়া সফরে অন্যতম আকর্ষণ ছিলেন নাহিদ রানা। ইনজুরির কারণে তার না থাকায় আফসোস ছিল হোয়াটমোরের কণ্ঠে। তবে বাংলাদেশের পেস বোলিং বিভাগ আগের যেকোনো সময়ের চেয়ে সেরা অবস্থানে আছে বলেই মনে করেন তিনি।
মালয়েশিয়ার হেড কোচ ডেভ হোয়াটমোর বলেন, ‘দুঃখজনক ভাবে এই সিরিজে নেই নাহিদ রানা, সে ভালো বলার, বাংলাদেশের পেস বোলার রা খুবই ভালো করছে, পাকিস্তানি বোলাররা তুলনামূলক ভালো করলেও বাংলাদেশের পেস বোলাররা শ্রীলঙ্কা বা ভারতের মতোই ভালো করছে।’ নিজের বর্তমান দল মালয়েশিয়া নিয়ে আশাবাদী হোয়াটমোর। বাংলাদেশ সফরকে দলের জন্য শিক্ষা হিসেবেই নিচ্ছেন তিনি।





