কমলাপুর স্টেডিয়ামের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

0

কমলাপুর স্টেডিয়ামের অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশে ক্ষুব্ধ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রশাসককে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি স্টেডিয়ামের সুষ্ঠ ব্যবস্থাপনার জন্য বাফুফের কাছে হস্তান্তরের সিদ্ধান্তও নিয়েছেন তিনি।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। স্টেডিয়াম পরিদর্শন শেষে দায়িত্ব অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট প্রশাসককে সাময়িক বরখাস্তের কথাও জানান তিনি।

রোববার ড্রেসিং রুম, ওয়াশরুম, প্রেস বক্স ও সিঁড়ির পাশে ধূলাবালি, আবর্জনার স্তূপ দেখে ক্ষোভ প্রকাশ করেন আমিনুল হক। স্টেডিয়ামটি সুষ্ঠুভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য বাফুফের কাছে হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী। একই সাথে স্টেডিয়াম এলাকায় মাদক, ছিনতাইসহ সব রকম অপকর্ম রোধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

 যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘মাদকের যে একটি অবাধ বিচরণ রয়েছে সেটা যাতে বন্ধ হয় সে বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন তারা পর্যাপ্তভাবে কাজ করবেন এবং এখানে আমাদের এনএসসি, আমাদের পুলিশ প্রশাসন সকালেই আমরা একত্রিতভাবে কাজ করছি।’  

স্টেডিয়ামের পরিবেশ দ্রুতই ফিরিয়ে আনতে জাতীয় ক্রীড়া পরিষদের পূর্ণাঙ্গ প্রতিনিধি দল নিয়ে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হবে বলেও আশ্বস্ত করেন আমিনুল হক। এখন তারা কতটা বাস্তবায়ন হয় সেটিই এখন দেখার বিষয়।

এএম