জাতীয় স্টেডিয়াম ও পার্শ্ববর্তী এলাকা নতুন করে সাজাতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ লক্ষ্যে গতকাল (বৃহস্পতিবার, ৬ আগস্ট) সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরিদর্শন শেষে আশেপাশের অবস্থা দেখে হতাশা প্রকাশ করেন তিনি। তবে শিগগিরই এই অবস্থা পরিবর্তনের আশ্বাস দেন তিনি।
আমিনুল হক বলেন, ‘পর্যায়ক্রমে আমরা এই স্টেডিয়াম পাড়ার পরিবেশটুকু ফিরিয়ে আনতে চাই। পাশাপাশি এখানে একটি আধুনিক পরিবেশ দিয়ে যাতে স্পোর্টসের জন্য যে মানুষের একটি সুন্দর পরিবেশ চাওয়া, যাতে এখানে অনেক মানুষ যাতে ঘুরতে আসতে পারে— সেই পরিবেশটি আমরা তৈরি করতে চাই।’
আরও পড়ুন:
স্টেডিয়াম এলাকার আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। আইনশৃঙ্খলার উন্নতির পাশাপাশি মাদকসেবী নির্মূলে পুলিশ বক্স স্থাপনসহ বেশ কিছু সিদ্ধান্তের কথা জানান আমিনুল হক।
তিনি বলেন, ‘আমরা এখানে মোবাইল কোর্ট থেকে শুরু করে আমাদের পুলিশ বক্সের মাধ্যমে আমরা সেখানে পুলিশ ফোর্স মোতায়েন করে যাতে আমরা এই সন্ধ্যার পরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে— ছিনতাই থেকে শুরু করে মাদকের যে মানে অবাধ যে চলাচল, এটিকে আমরা রোধ করার জন্য এরইমধ্যে সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
আরও পড়ুন:
এদিকে স্টেডিয়ামের দোকানগুলো থেকে এনএসসি কাঙ্ক্ষিত রাজস্ব পাচ্ছে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এই সংকট নিরসনেও উদ্যোগ নিচ্ছে মন্ত্রণালয়।
আমিনুল হক বলেন, ‘এনএসসির যে রেভিনিউ পাওয়ার কথা, সেগুলো যাতে তারা সঠিকভাবে পায়— এগুলোকে পুনর্বিবেচনা করে, আমরা পুনর্মূল্যায়ন করে ইনশা আল্লাহ আমরা চেষ্টা করছি।’
স্টেডিয়াম এলাকার সংস্কারের মাধ্যমে সবাইকে সুন্দর পরিবেশ উপহার দেয়া হবে বলে জানিয়েছেন আমিনুল হক।





