বিশ্বকাপ শেষে আর্জেন্টিনার নীল-সাদা জার্সি খুলে আবারও ইন্টার মায়ামির গোলাপি জার্সিতে ফিরবেন লিওনেল মেসি। এমএলএসের বিশ্বাস, তার প্রত্যাবর্তন লিগের জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ করবে।
দুই দশক আগে ডেভিড বেকহ্যাম যখন এলএ গ্যালাক্সিতে যোগ দিয়েছিলেন, তখনই এমএলএসের উত্থানের নতুন অধ্যায় শুরু হয়েছিল বলে জানিয়েছেন ডন গ্যারবার।
এমএলএস কমিশনার ডন গ্যারবার বলেন, ‘ডেভিড বেকহ্যামকে দলে আনার সিদ্ধান্তই এমএলএসের ইতিহাস বদলে দেয়। লিগ পুনর্গঠনের সময় সমর্থকদের মতামত নিয়ে জানা যায়, তারা বিশ্বমানের তারকাদের খেলতে দেখতে চান। এক্ষেত্রে সবার প্রথম পছন্দ ছিলেন বেকহ্যাম।
আরও পড়ুন:
তাকে সই করানোর মাধ্যমে এমএলএস বিশ্বকে দেখায় যে, এই লিগও বড় মঞ্চ হতে পারে।’
চলতি বিশ্বকাপের অন্যতম সেরা খেলোয়াড় মেসি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে দুটি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন তিনি। গ্যারবারের মতে, মেসির উপস্থিতিই লিগের জন্য বড় অর্জন।
তিনি বলেন, ‘বহু বছর পর বেকহ্যাম নিজেই ক্লাবের মালিক হন এবং ইন্টার মায়ামি প্রকল্পে লিওনেল মেসিকে যোগ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেই সিদ্ধান্ত এমএলএসকে এমন উচ্চতায় পৌঁছে দিয়েছে, যা কেউ কল্পনাও করেনি। বিশ্বকাপে মেসির অসাধারণ পারফরম্যান্স এবং এরপর এমএলএসে যোগ দেয়া আমার কাছে অবিশ্বাস্য ছিলো। তার উপস্থিতি লিগের জন্য বড় অর্জন। আর সুখী মেসিই এমএলএসের সবচেয়ে বড় শক্তি।’
নিজ দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপকে এমএলএস নতুন যুগের সূচনা হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। ফুটবলকে ঘিরে তৈরি হওয়া বৈশ্বিক আগ্রহকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদে সমর্থক সংখ্যা ও লিগের প্রসার ঘটাতে চায় তারা।




