
নোয়াখালী জেলায় খেলাধুলাকে এগিয়ে নিতে এমপির সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস
নোয়াখালী সুপার কাপ-২০২৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, জেলা ক্রীড়া সংস্থা ও ক্রীড়াবিদদের উদ্যোগে একটি ক্রীড়া ক্যালেন্ডার তৈরি করা হবে, যেন ৩৬৫ দিনই মাঠে খেলা থাকে। নোয়াখালী জেলায় খেলাধুলাকে এগিয়ে নিতে আমাদের সবসময় সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

পাকিস্তানের বিপক্ষে ড্রয়ে বাংলাদেশ অলিম্পিক দলের স্বস্তি
চার জাতির ফুটবল টুর্নামেন্ট
মালদ্বীপের চার জাতির ফুটবল টুর্নামেন্টে পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ অলিম্পিক দল। মালের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।

বগুড়ার বিয়াম মডেলে সাবেক শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন লুব্ধক-১৮
আ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ার আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এসএসসি ব্যাচ-২০কে (ঐকার্থ-২০) ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এসএসসি ব্যাচ-১৮ (লুব্ধক-১৮)।

ইতালিতে অভিবাসীদের ফুটবল টুর্নামেন্ট; উন্মাদনায় লাল-সবুজের স্বপ্ন
ইতালিতে শুরু হচ্ছে অভিবাসীদের ফুটবল টুর্নামেন্ট ‘মুন্ডিয়ালিডো’—এর ২৮তম আসর। ফুটবল উন্মাদনা ও আবেগে ইউরোপের বুকে যেন এক টুকরো মিনি বিশ্বকাপ। আর এখানেই দেশের লাল-সবুজ পতাকাকে প্রতিনিধিত্ব করছে ইতালি প্রবাসী বাংলাদেশিরা।

রাজনীতির বাইরে সামাজিক প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ: হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজনীতি ও দল-মতের ঊর্ধ্বে খেলাধুলা হচ্ছে সকলের এক হওয়ার বড় সুযোগ। ভোট বা রাজনীতির ভিন্নতা থাকলেও সামাজিক উপলক্ষগুলোতে, বিশেষ করে গ্রাম ও ইউনিয়নের প্রশ্নে, তারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন।

শেরপুরে শুরু হলো খান বাহাদুর ফুটবল স্মৃতি টুর্নামেন্ট
শেরপুরে শুরু হয়েছে খান বাহাদুর ফুটবল স্মৃতি টুর্নামেন্ট। আজ (শুক্রবার, ২৪ অক্টোবর) বিকেল ৩টায় শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

২৬ মে বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ঢাকা স্টেডিয়াম সংলগ্ন পল্টন ময়দানে ২৬ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে দেশের সাংবাদিকদের মিলনমেলার আয়োজন। ২৬ মে (মঙ্গলবার) থেকে ৩২টি মিডিয়া হাউজ নিয়ে অনুষ্ঠিত হবে বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। আট গ্রুপে বিভক্ত হয়ে নক আউট পদ্ধতিতে এই টুর্নামেন্টে অংশ নেবে দলগুলো।

বান্দরবানে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বান্দরবানে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ) বিকেলে জেলার ঐতিহ্যবাহী স্থানীয় রাজার মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের ফুটবল টুর্নামেন্ট শুরু
তারুণ্যের উৎসব উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের আয়োজনে রাঙামাটিতে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা।

বান্দরবান শহীদ জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
বান্দরবানে শহীদ জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) আহ্বায়ক জাবেদ রেজা।

রাঙামাটি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কাউখালী বালিকা-বাঘাইছড়ি বালক দল
রাঙামাটিতে শেষ হলো জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা অনূর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে কাউখালী উপজেলা বালিকা দল ও বাঘাইছড়ি উপজেলা বালক দল চ্যাম্পিয়ন হয়েছে।

গ্রিন ইউনিভার্সিটিতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট
বর্ণাঢ্য আয়োজনে গ্রিন ইউনিভার্সিটিতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ৬ষ্ঠ অন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। আজ (মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর) পূর্বাচল আমেরিকান সিটির স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন গ্রিন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব আয়োজিত এই টুর্নামেন্ট উদ্বোধন করে।