মধ্যপ্রাচ্যের যেসব দেশ কাল ঈদ উদযাপন করবে

ঈদের চাঁদ
ঈদের চাঁদ | ছবি: সংগৃহীত
1

আগামীকাল (শুক্রবার, ২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে সৌদি আরব, কাতার, কুয়েত, আমিরাত, বাহরাইন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মুসুল্লিরা।

ইরান যুদ্ধের কারণে এবার ভিন্ন প্রেক্ষাপটে দেশগুলোতে ঈদ উদযাপিত হতে যাচ্ছে। কুয়েতের বিখ্যাত গ্র্যান্ড মসজিদে এবার আদায় হবে না ঈদের নামাজ।

আরও পড়ুন:

এছাড়া খোলা প্রাঙ্গণে ঈদের নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত, কাতার ও কুয়েতে। বন্ধ থাকছে জেরুজামের পবিত্র আল- আকসা প্রাঙ্গণও।

এদিকে রক্তক্ষয়ী হামলার ক্ষত কাটতে না কাটতেই আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) ঈদ উদযাপন করছে আফগানিস্তান। ঈদ হচ্ছে আফ্রিকার দেশ মালি ও নাইজারেও।

এসএস