কুয়েত
বাহরাইন, কুয়েত ও জর্ডানে ইরানের হামলার তীব্র নিন্দা জানালো ইউএই

বাহরাইন, কুয়েত ও জর্ডানে ইরানের হামলার তীব্র নিন্দা জানালো ইউএই

বাহরাইন, কুয়েত ও জর্ডানের ওপর ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে ‘শত্রুতামূলক’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এক বিবৃতিতে এই হামলাকে তিন ভ্রাতৃপ্রতিম দেশের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে দেশটি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের সম্পদ জব্দ করার ছক যুক্তরাষ্ট্রের, ক্ষুব্ধ তেহরান

ইরানের সম্পদ জব্দ করার ছক যুক্তরাষ্ট্রের, ক্ষুব্ধ তেহরান

উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর পুনর্গঠন ও ক্ষয়ক্ষতি মেরামতের কাজে ইরানের সম্পদ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্র জানিয়েছে, ইরানের চালানো হামলায় যে ক্ষতি হয়েছে তা মেরামতের ব্যয় নির্ধারণে একটি দলকে নির্দেশ দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ভবিষ্যতে সম্ভাব্য ক্ষয়ক্ষতির ক্ষেত্রেও ইরানি সম্পদ ব্যবহার বিবেচনায় নেয়া হবে বলে জানান তিনি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন দাবি বনাম স্যাটেলাইট চিত্র: কুয়েতে বিমানঘাঁটি ও বিমানবন্দরে ইরানি হামলার চিহ্ন

মার্কিন দাবি বনাম স্যাটেলাইট চিত্র: কুয়েতে বিমানঘাঁটি ও বিমানবন্দরে ইরানি হামলার চিহ্ন

কুয়েতে গত বুধবার মার্কিন বিমানঘাঁটিতে ইরানের চালানো হামলায় ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে স্যাটেলাইট চিত্রে। ‘সোর অ্যাটলাস’-এর প্রকাশ করা নতুন এসব ছবি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে। সেন্টকম দাবি করেছিল, ওই এলাকায় আসা সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ‘ব্যর্থ’ করে দেয়া হয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কুয়েতে ড্রোন হামলা; ইরানি রাডার স্থাপনায় আঘাত হানার দাবি যুক্তরাষ্ট্রের

কুয়েতে ড্রোন হামলা; ইরানি রাডার স্থাপনায় আঘাত হানার দাবি যুক্তরাষ্ট্রের

সপ্তাহান্তে ইরানের সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে তেহরান জানিয়েছে, এর জবাবে তারা একটি মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হেনেছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি এলাকায় তৃতীয়বারের মতো সংঘাতের ঘটনা ঘটলো। এর পাশাপাশি কুয়েত জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর; দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর; দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

কূটনৈতিক সংহতি ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে কুয়েতের জনগণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রেরিত খাদ্য সহায়তার প্রথম চালান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

কূটনৈতিক সংহতি ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে কুয়েতের জনগণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রেরিত খাদ্য সহায়তার প্রথম চালান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ থেকে প্রায় ২৪০ টন জরুরি খাদ্যসামগ্রী একাধিক ফ্লাইটে কুয়েতে পাঠানো হচ্ছে, যা দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও মানবিক সংহতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

কুয়েতের বিরুদ্ধে ইরানি নৌযানে হামলার অভিযোগ আরাঘচির

কুয়েতের বিরুদ্ধে ইরানি নৌযানে হামলার অভিযোগ আরাঘচির

পারস্য উপসাগরে ইরানের একটি নৌযানে হামলা ও চার নাগরিককে আটকের অভিযোগে কুয়েতের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই ঘটনাকে ‘বেআইনি’ অভিহিত করে এর পাল্টা জবাব দেয়ার অধিকার ইরানের রয়েছে বলে জানিয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইআরজিসি সদস্যদের ‘অনুপ্রবেশ’; ইরানি রাষ্ট্রদূতকে কুয়েতের তলব

আইআরজিসি সদস্যদের ‘অনুপ্রবেশ’; ইরানি রাষ্ট্রদূতকে কুয়েতের তলব

কুয়েতে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সশস্ত্র সদস্যদের ‘অনুপ্রবেশের’ অভিযোগে দেশটির ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ তুতুঞ্জিকে তলব করা হয়েছে। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রদূতের কাছে একটি প্রতিবাদপত্র হস্তান্তর করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদি-কুয়েতের বাধায় ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: আল জাজিরা

সৌদি-কুয়েতের বাধায় ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: আল জাজিরা

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিতর্কিত অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ থেকে পিছু হটতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব ও কুয়েত তাদের সামরিক ঘাঁটি ও আকাশপথ ব্যবহারের অনুমতি বাতিল করায় ট্রাম্প এই আকস্মিক ঘোষণা দিলেন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ দুজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে পাকিস্তান ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের আলাপ

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে পাকিস্তান ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের আলাপ

আঞ্চলিক ‘পরিবর্তনশীল পরিস্থিতি’ এবং এর ব্যাপক ‘অর্থনৈতিক প্রভাব’ নিয়ে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। আজ (শনিবার, ২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (টুইটার) দেয়া এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কুয়েতে হামলার অভিযোগ; অস্বীকার আইআরজিসির

কুয়েতে হামলার অভিযোগ; অস্বীকার আইআরজিসির

দুই সপ্তাহের ইরান-যুদ্ধবিরতি সত্ত্বেও গতকাল (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) কুয়েতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে ইরান ও তার সহযোগী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযোগ এনেছে কুয়েত। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধবিরতির পরও কুয়েতের তেল ও বিদ্যুৎ স্থাপনায় ইরানি ড্রোন হামলা

যুদ্ধবিরতির পরও কুয়েতের তেল ও বিদ্যুৎ স্থাপনায় ইরানি ড্রোন হামলা

যুদ্ধবিরতি সত্ত্বেও কুয়েতের তেল ও বিদ্যুৎ স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরানি ড্রোন হামলা অব্যাহত রয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আবদুলআজিজ আল-ওতাইবি জানিয়েছেন, গত সোমবার থেকে এখন পর্যন্ত ২৮টি ইরানি ড্রোন প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।