Recent event

জামায়াত প্রার্থীর গাদ্দারি বাংলাদেশ মনে রাখবে: সারোয়ার তুষার

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার | ছবি : সংগৃহীত
0

১১ দলীয় জোটের বিরুদ্ধে নিজ আসনে জামায়াতে ইসলামী প্রার্থীর ‘গাদ্দারির’ অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) রাতে এ নিয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি।

নরসিংদী-২ আসনে ধানের শীষ, দাঁড়িপাল্লা এবং শাপলা কলি প্রতীকের প্রতিদ্বন্দ্বীরা বেসরকারিভাবে কে কত ভোট পেয়েছেন তা উল্লেখ করে তুষার লেখেন, ‌‘নরসিংদী-২ আসনের জামায়াত প্রার্থী জোটের বিরুদ্ধে গাদ্দারি না করলে এবং জামায়াতের তৃণমূল জোটের পক্ষে অবিভক্তভাবে পূর্ণ সহযোগিতাসহ কাজ করতে পারলে নরসিংদী-২ আসনে ১১ দলীয় জোট অন্তত ১০-১৫ হাজার ভোটের ব্যবধানে জয় লাভ করতো।’

আরও পড়ুন:

তিনি আরও লেখেন, ‘ভোটাররা যখন দেখেছে পলাশে জোট ফাংশন করছে না, আমাদের ভোটাররাও তখন ধানের শীষে ভোট দিয়েছে। পাশাপাশি দিনভর কেন্দ্রে কেন্দ্রে বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি ও প্রভাব বিস্তারের চেষ্টার পাশাপাশি ১১ দলীয় জোটের নিষ্ক্রিয়তা ভোটের মাঠকে প্রভাবিত করেছে।’

সারোয়ার তুষারের ফেসবুক পোস্ট |ছবি: সারোয়ার তুষারের ফেসবুক

জামায়াতের প্রার্থীর ‘গাদ্দারি বাংলাদেশ মনে রাখবে’ উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘ইলেকশনটা আমাকে ধানের শীষ ও দাঁড়িপাল্লার বিরুদ্ধে একযোগে করতে হয়েছে। ব্যালটে দাঁড়িপাল্লা না থাকলে এ আসনের নির্বাচনের ফলাফল বাংলাদেশকে বিস্মিত ও উদ্বেলিত করতো।’

এসএইচ