
সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে ‘জটিলতা’, বৈঠকে ১১ দলীয় জোট
বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ায় কৌশল ঠিক করতে বৈঠকে বসছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা।

জামায়াতসহ ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের অভিযোগ তুলে আজ (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।

জামায়াত প্রার্থীর গাদ্দারি বাংলাদেশ মনে রাখবে: সারোয়ার তুষার
১১ দলীয় জোটের বিরুদ্ধে নিজ আসনে জামায়াতে ইসলামী প্রার্থীর ‘গাদ্দারির’ অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) রাতে এ নিয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি।

অতীতে ফ্যাসিবাদী আমলে এমন নাটক সাজানো হয়েছিল: জামায়াতের সহকারী সেক্রেটারি
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, অতীতে ফ্যাসিবাদী আমলে এমন নাটক সাজানো হয়েছিল। ফ্যাসিবাদ বিদায় নেয়ার পর এ সময়ে এসেও এমন অপপ্রচার চালানো হচ্ছে, জনগণ এসব রুখে দেবে। জনসমর্থনকে প্রশ্নবিদ্ধ করতেই এমন নাটক সাজানো হচ্ছে। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

আগামীকাল টাঙ্গাইল যাচ্ছেন জামায়াত আমির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনি জনসভায় যোগ দিতে আগামীকাল টাঙ্গাইল যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

হান্নান মাসউদের পথ সভায় হামলার অভিযোগ, আহত ৩
নোয়াখালী-৬ আসনের হাতিয়ায় ১১ দলীয় জোট প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথ সভায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মিডিয়া কখনোই কোনো দলের পক্ষে অবস্থান নিতে পারে না: হাসনাত
মিডিয়া কখনোই কোনো দলের পক্ষে অবস্থান নিতে পারে না—এমন মন্তব্য করে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা–৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘মিডিয়া ফ্যাসিবাদ তৈরিতে ভূমিকা রাখছে এবং এ ধরনের দ্বিচারিতা জনগণ মনে রাখবে।’

শরিয়াহ আইন ও জোট নিয়ে ইসলামী আন্দোলনের অভিযোগ ভিত্তিহীন: এহসানুল মাহবুব
শরিয়াহ আইন ও জোট নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন। জানান, আদর্শচ্যুত হয়নি তার দল। বাকি ৪৭ আসন আর ইসলামী আন্দোলনের বিষয়ে লিয়াজোঁ কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। আর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, ঐক্য ছেড়ে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়াটা অপ্রত্যাশিত।

নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাতের গণসংযোগ
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা দেলপাড়া এলাকায় গণভোটের পক্ষে এ প্রচারণা চালান তিনি।

আসন সমঝোতার ঘোষণা: জামায়াত-এনসিপি জোটের সংবাদ সম্মেলন স্থগিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা দিতে জামায়াতে ইসলামী-এনসিপি সমর্থিত ১১ দলীয় জোট সংবাদ সম্মেলন ডেকেছিল আজ। তবে অনিবার্য কারণে সেটি স্থগিত করা হয়েছে।