Recent event

দেশের মানুষ চাইছে আগামী দিনে বিএনপি জাতিকে নেতৃত্ব দিক: আমির খসরু

আমির খসরু
আমির খসরু | ছবি: এখন টিভি
0

দেশের যে কোনো ক্রান্তিলগ্নে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি বারবার সংকট থেকে দেশকে উত্তরণ করেছে। আমি লক্ষ্য করেছি, এবারও বাংলাদেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। জনগণের মাঝে দৃশ্যমান বাংলাদেশের মানুষ চাচ্ছে আগামী দিনে বিএনপি জাতিকে নেতৃত্ব দিক।’

আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) তার নির্বাচনি এলাকায় ভোট দেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ধানের শীষ প্রতীকের এই প্রার্থী ভোট দিয়েছেন চট্টগ্রাম-৪ আসনে। এসময় তিনি বলেন, ‘দেশের মানুষ গত ১৭ বছর ধরে ভোট দিতে পারেনি। এই ভোটের জন্য মানুষের জীবন দিতে হয়েছে, গুম হতে হয়েছে, খুন হয়েছে, ব্যবসা হারিয়েছে। পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে অনেকে। জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে। লাখ লাখ মানুষ মিথ্যা মামলার শিকার হয়েছে। এই ভোটের পেছনে যাদের অবদান তাদের স্মরণ করছি, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। শ্রদ্ধা জ্ঞাপন করছি, গণতন্ত্রকামী মানুষদের যারা তাদের অধিকার আদায় করেছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য আপসহীনভাবে লড়ে যাওয়ার জন্য আমরা আজ এ জায়গায় এসেছি। এই ভোটের মাধ্যমে আগামীর বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হবে। নির্বাচনের পরিবেশ খুবই ভালো। অসংখ্য ভোটার ভোট দিতে এসেছে। ভোটারদের মাঝে আমেজ দেখতে পাচ্ছি। গণতন্ত্র যে আবার ফিরে আসছে সেটা আমরা অনুভব করতে পারছি।’

এনএইচ