
নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ীকে হত্যা; মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩
গতকাল (বৃহস্পতিবার, ২ জুলাই) নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকাশ এজেন্ট মো. মোতালেব হোসেন (৬১) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী জাকিরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত অটোরিকশা, নিহতের বিকাশ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করা ৮৬ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন এবং একটি টিফিন বক্স উদ্ধার করা হয়েছে।

নগদ থেকে বিকাশ, রকেট ও ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম: চালু হলো এনপিএসবি ট্রান্সফার সুবিধা
দেশের ক্যাশলেস লেনদেন ও মোবাইল ব্যাংকিং খাতে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এলো জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান নগদ (Nagad MFS new features and updates)। এখন থেকে নগদ অ্যাপ ব্যবহার করে দেশের 'ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ' বা এনপিএসবি (National Payment Switch Bangladesh - NPSB) নেটওয়ার্কের মাধ্যমে যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও রকেটের মতো অন্য সব মোবাইল আর্থিক সেবায় সরাসরি ও নিমেষেই টাকা পাঠানো যাবে (Nagad to Bkash, Rocket and Bank Transfer via NPSB: Charges, Rules and App Update Guide)।

কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনার নতুন নিয়ম জানালো বাংলাদেশ ব্যাংক
ক্রেডিট বা ডেবিট কার্ড থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের ক্ষেত্রে নতুন ও কঠোর নিরাপত্তা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank)। এখন থেকে প্রথমবার কার্ড যুক্ত করে টাকা আনতে গেলে মানতে হবে নির্দিষ্ট কিছু নিয়ম (New Rules for Add Money from Bank Card to MFS)।

চাকরির সুযোগ দিচ্ছে বিকাশ, থাকছে না বয়সসীমা
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিকাশ লিমিটেড।মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠানটির বিজনেস সেলস বিভাগ ম্যানেজার/ডেপুটি জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিকাশ-নগদে টাকা পাঠানোর সীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক, লেনদেনে ফিরলো গতি
অবশেষে কাটলো দীর্ঘ ৯৬ ঘণ্টার ভোগান্তি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (13th National Parliament Election) টাকার অপব্যবহার রোধে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (Mobile Financial Services - MFS) এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা (Internet Banking Service) এর ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। ফলে এখন থেকে বিকাশ, নগদ ও রকেটে সাধারণ সময়ের মতো স্বাভাবিক লেনদেন করতে আর কোনো বাধা নেই।

একটি দল এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করে মা–বোনদের বিভ্রান্ত করছে: তারেক রহমান
কোনো দলের নাম উল্লেখ না করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, একটি দলের লোকজন মা–বোনদের বায়বীয় প্রতিশ্রুতি দেখিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সতর্ক না থাকলে শত শহিদের রক্তের বিনিময়ে অর্জিত ভোটাধিকার আবারও হুমকির মুখে পড়তে পারে।’

৭২ ঘণ্টা বিকাশ, নগদ, রকেটে সর্বোচ্চ লেনদেন ১০০০ টাকার বেশি নয়
আগামী ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বিকাশ, নগদ, রকেটে দৈনিক সর্বোচ্চ ১ হাজার টাকা পিটুপি (P2P) লেনদেন করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিকাশ-নগদ-রকেটে ১ হাজারের বেশি লেনদেন করা যাবে না, নতুন লিমিট ও সময়সূচি দেখে নিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Parliamentary Election) উপলক্ষে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের ওপর নজিরবিহীন বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। মূলত নির্বাচনের সময় কালো টাকার প্রভাব (Influence of Black Money) এবং ভোটারদের অবৈধভাবে প্রভাবিত করা বন্ধ করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

মেহেরপুরে ককটেল ফাটিয়ে বিকাশ দোকানদারের ২ লাখ টাকা ছিনতাই
মেহেরপুরের তেরোঘরিয়া গ্রামে ককটেল ফাটিয়ে বিকাশ দোকান মালিকের থেকে দুই লাখ টাকা ছিনতাই করেছে একদল ছিনতাইকারী। ছিনতাইকারীদের হামলায় আহত হন বিকাশ দোকান মালিক নাহিদ হাসান। গতকাল (শুক্রবার, ৩ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মাত্র ২ মিনিটে বিকাশ দিয়ে মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন যেভাবে
মেট্রোরেল যাত্রীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এখন থেকে র্যাপিড পাশ (Rapid Pass) ও এমআরটি পাশ (MRT Pass) কার্ড বিকাশের মাধ্যমে রিচার্জ করা যাচ্ছে। লাইনে দাঁড়ানোর ঝামেলা এড়াতে এই ডিজিটাল সেবাটি যাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

১ নভেম্বর থেকে বিকাশ-নগদ-রকেটে করা যাবে আন্তঃলেনদেন
দেশে নগদ অর্থের লেনদেন কমাতে জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে ইন্টার-অপারেবল লেনদেন চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ নভেম্বর থেকে এ ব্যবস্থায় গ্রাহকরা ব্যাংক থেকে বিকাশ, নগদ, রকেট বা অন্য এমএফএস অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারবেন। তবে এ ক্ষেত্রে নির্দিষ্ট হারে ফি দিতে হবে।

বিকাশ লিমিটেডে ম্যানেজার পদে জনবল নিয়োগ
বিকাশ লিমিটেড সম্প্রতি প্রোডাক্ট অ্যান্ড ক্যাম্পেইন রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এবং চলবে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।