এনআইডি
যে ভুলে বাতিল হবে এনআইডির আবেদন, নতুন নির্দেশনা ইসির

যে ভুলে বাতিল হবে এনআইডির আবেদন, নতুন নির্দেশনা ইসির

জাতীয় পরিচয়পত্র বা এনআইডির (NID card online application status) জন্য অনলাইনে নতুন ভোটার নিবন্ধনের ফরম পূরণ করেও যারা দীর্ঘদিন বায়োমেট্রিক তথ্য দেননি, তাদের ঝুলন্ত আবেদন এবার স্বয়ংক্রিয়ভাবে বাতিল করার বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দিষ্ট সময়ের মধ্যে ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশ প্রদানসহ প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য প্রদান (NID Application Auto Cancellation Rules BD) না করলে সেই আবেদন আর সিস্টেমে বহাল থাকবে না (NID biometric status check and photo upload rules)।

যেভাবে সংগ্রহ করা হবে ফ্যামিলি কার্ডের তথ্য, জেনে নিন পুরো প্রক্রিয়া

যেভাবে সংগ্রহ করা হবে ফ্যামিলি কার্ডের তথ্য, জেনে নিন পুরো প্রক্রিয়া

আজ সোমবার (১২ অক্টোবর) থেকে সারা দেশে শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম (Family Card data collection drive)। দেশের ৭৯১টি স্থানে একযোগে এই কর্মসূচির কাজ শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তথ্য সংগ্রহের কাজ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে।

ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন করবেন যেভাবে

ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন করবেন যেভাবে

স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ার প্রেক্ষিতে আবাসন বা বাসস্থান পরিবর্তনের কারণে বন্ধ থাকা ভোটার এলাকা পরিবর্তন বা স্থানান্তর কার্যক্রম (Voter Area Transfer Service) পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে এখন ভোটাররা আগের নিয়মেই সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন দাখিল করে তাদের পছন্দের এলাকার ভোটার তালিকাভুক্ত হতে পারবেন (Voter Area Change Application Process)।

১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিলো মাউশি

১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিলো মাউশি

জাতীয় পরিচয়পত্র বা এনআইডি (National ID Card Correction) তথ্যে ভুল থাকার কারণে গত ১১ মাস ধরে বেতন-ভাতা থেকে বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের জন্য স্বস্তির খবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (Directorate of Secondary and Higher Education - DSHE)। সংস্থাটি জানিয়েছে, এনআইডি জটিলতায় আটকে থাকা আগস্ট-২০২৫ থেকে জুন-২০২৬ মাসের বকেয়া বেতন ও বোনাস দাবির (MPO Arrears Salary Bill) বিশেষ অপশন এখন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অনলাইন প্যানেলে উন্মুক্ত করে দেওয়া হয়েছে (DSHE MPO Salary Arrears Update 2026)।

অন্যের এনআইডি ও ট্রেড লাইসেন্সে ৯৫ লাখ টাকার অনলাইন জুয়া, গ্রেপ্তার ৬

অন্যের এনআইডি ও ট্রেড লাইসেন্সে ৯৫ লাখ টাকার অনলাইন জুয়া, গ্রেপ্তার ৬

অন্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ট্রেড লাইসেন্স ব্যবহার করে প্রায় ৯৫ লাখ টাকার অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরগুনার পাথরঘাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা স্বচ্ছ করতে গুরুত্ব দিচ্ছে সরকার

প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা স্বচ্ছ করতে গুরুত্ব দিচ্ছে সরকার

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, সরকার প্রবাসীদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা আরও দ্রুত, সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

এখন থেকে অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের বিপরীতে জন্ম তারিখ সংশোধনের যেসব আবেদন করবেন নাগরিকরা তা মাঠ পর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করবেন। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এই তথ্য জানানো হয়।

এনআইডি সংশোধন করতে যেসব কাগজ ও তথ্য লাগে, জেনে নিন সম্পূর্ণ তালিকা

এনআইডি সংশোধন করতে যেসব কাগজ ও তথ্য লাগে, জেনে নিন সম্পূর্ণ তালিকা

জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ডে (NID Card) ভুল থাকা একটি সাধারণ কিন্তু বড় ধরনের সমস্যা। নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম কিংবা ঠিকানার ভুলের কারণে সরকারি-বেসরকারি নানা সেবা গ্রহণে ভোগান্তিতে পড়তে হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন (Bangladesh Election Commission) অনলাইনে সহজ উপায়ে এনআইডি সংশোধনের (NID Card Correction Online) সুযোগ রেখেছে। তবে সংশোধনের ধরণ অনুযায়ী সঠিক ও নির্ভরযোগ্য প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।

এবার নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি, জেনে নিন নিয়ম ও আবেদন পদ্ধতি

এবার নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি, জেনে নিন নিয়ম ও আবেদন পদ্ধতি

জাতীয় পরিচয়পত্র (NID card correction online bangladesh) সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও নাগরিকবান্ধব করতে বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of Bangladesh - EC)। এখন থেকে এনআইডিতে বয়স বা জন্মতারিখ সংশোধনের (NID date of birth correction rules) জন্য আবেদনকারীদের আর কেন্দ্রীয়ভাবে কিংবা ইসির সদর দপ্তরে দীর্ঘ অপেক্ষা করতে হবে না। শিক্ষাগত সনদের ভিত্তিতে নিজ নিজ এলাকার মাঠপর্যায়ের কর্মকর্তারাই এ আবেদন নিষ্পত্তির সুযোগ পাবেন। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ১২তম সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর কথা নিশ্চিত করেন (NID Age Correction at Local Election Office Bangladesh)।

নতুন ভোটারদের জন্য সুখবর; ঘরে বসেই মিলবে স্মার্ট এনআইডি কার্ড, পাবেন যেভাবে

নতুন ভোটারদের জন্য সুখবর; ঘরে বসেই মিলবে স্মার্ট এনআইডি কার্ড, পাবেন যেভাবে

নির্বাচন অফিসে বায়োমেট্রিক ও ছবি তোলার কাজ শেষ করেও যারা এখনো হাতে স্মার্ট এনআইডি কার্ড পাননি, তাদের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (Bangladesh Election Commission)। এখন আর কার্ডের অপেক্ষায় বারবার নির্বাচন কমিশন অফিসে ঘুরতে হবে না। যেকোনো নতুন ভোটার ঘরে বসেই নিজের মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে জাতীয় পরিচয়পত্রের ডিজিটাল কালার পিডিএফ কপি (NID Card PDF Download) সংগ্রহ করতে পারবেন। এই অনলাইন কপিটি লেমিনেটিং করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, নতুন সিম কার্ড ক্রয়, ই-পাসপোর্ট আবেদন, ড্রাইভিং লাইসেন্সসহ যেকোনো সরকারি ও বেসরকারি অফিশিয়াল কাজে মূল কার্ডের মতোই ব্যবহার করা যাবে (New Voters NID Card Online Download Step-by-Step Guide)।

এনআইডি সংশোধনে দালালচক্রের দৌরাত্ম্য; ভোগান্তিতে সাধারণ মানুষ

এনআইডি সংশোধনে দালালচক্রের দৌরাত্ম্য; ভোগান্তিতে সাধারণ মানুষ

এনআইডি সংশোধনে ইসি কর্মকর্তাদের চেয়েও বেশি ভরসা যেন বিশ্বস্ত দালালচক্রে। ভুক্তভোগীদের দাবি, মাসের পর মাস এনআইডির ভোগান্তির থেকেই অনেকটা বাধ্য হয়েই দালালের শরণাপন্ন হতে হয়। এসব চক্রের ফাঁদে পড়ে অনেকেই হাজার হাজার টাকা খুইয়েছেন। বড় ধরনের সংশোধনীতে চাওয়া হয় ২ লাখ টাকা পর্যন্ত। ভোগান্তির কথা স্বীকার করে ইসি সচিব বলছেন, অনেকেই ভুল তথ্য দেয়ায় সার্বিকভাবে বেগ পেতে হচ্ছে।

এনআইডিতে নাম-বয়স সংশোধনে নতুন বিধিনিষেধ; ৬ ক্যাটাগরির আবেদন স্থগিত

এনআইডিতে নাম-বয়স সংশোধনে নতুন বিধিনিষেধ; ৬ ক্যাটাগরির আবেদন স্থগিত

জাতীয় পরিচয়পত্রে বয়স এবং নামের সংশোধনীতে মহাপরিচালক পর্যায়ে ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ৬ ক্যাটাগরির সংশোধন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে ইসি।