সাফের শিরোপা জয়ে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

বাংলাদেশ দলের উদযাপন; জামায়াত আমির
বাংলাদেশ দলের উদযাপন; জামায়াত আমির | ছবি: এখন টিভি
0

দ্বিতীবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে বাংলাদেশ দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৩ এপ্রিল) ড. শফিকুর তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ শুভেচ্ছা বার্তা জানান।

জামায়াত আমির তার পোস্টে লেখেন, ‘ওয়েলডান! বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিজয় অর্জনে আমি দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।’

আরও পড়ুন:

এর আগে বাংলাদেশ দলের এ জয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

উল্লেখ্য, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীবারের মতো শিরোপা উঁচিয়ে ধরলো বাংলাদেশের যুবারা।

এসএইচ