
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের সেরা গোলকিপার বাংলাদেশের মাহিন
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের ইসমাইল হোসেন মাহিন। গতকাল (শুক্রবার, ৩ এপ্রিল) অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচেও দুর্দান্ত গোলকিপিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাহিন।

সাফের শিরোপা জয়ে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির
দ্বিতীবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে বাংলাদেশ দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয়: বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী ভারতকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সব খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সাফ অনূর্ধ্ব-২০ এর শিরোপা জয়: বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয় করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভারতকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করলো বাংলাদেশ। যেকোনো টুর্নামেন্ট বিবেচনায় ফাইনালে ভারতকে এবারই প্রথমবারের মতো হারালো লাল-সবুজের প্রতিনিধিরা।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: আজ ফাইনালে মুখোমুখি ভারত-বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে আজ (শুক্রবার, ৩ এপ্রিল) রাতে মাঠে নামছে বাংলাদেশ। টানা দ্বিতীয়বারের মতো আঞ্চলিক এই শিরোপার লড়াইয়ে দেখা যাবে বাংলাদেশকে। তবে প্রবাসী তারকাদের দলে নিয়ে এবারে শিরোপার প্রশ্নে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের যুবারা
সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে মোহাম্মদ মানিকের একমাত্র গোলে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। তাতে টানা তৃতীয়বারের মতো ফাইনালের টিকিট কাটলো লাল সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে লাল সবুজের জার্সিতে অভিষেক হয়েছে ডেকলান সুলিভানের।

ভারতের বিপক্ষে ড্র; সেমিফাইনালে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। যার মাধ্যমে পয়েন্ট তালিকায় দুই নম্বরে থেকেই সেমিফাইনালে খেলতে হচ্ছে যুবাদের।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের ‘অগোছালো’ পারফরম্যান্স; প্রত্যাশা-বাস্তবতায় কেন এই ফারাক?
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শুরুটা আশাব্যঞ্জক হলেও মাঠের পারফরম্যান্সে বারবার চোখে পড়েছে অগোছালো ছাপ। টিম বন্ডিংয়ের ঘাটতি, আক্রমণে তাড়াহুড়ো সব মিলিয়ে প্রত্যাশা আর বাস্তবতার মাঝে তৈরি হয়েছে স্পষ্ট ব্যবধান— এমনটাই মনে করেন সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। এছাড়া এশিয়ানকাপ বাছাইপর্বের সিঙ্গাপুর ম্যাচের আগে দলের কৌশল বাতলে দিলেন সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
মালদ্বীপে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: আজ পাকিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) মালদ্বীপের রাজধানী মালেতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: কাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে যুবারা
দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপে আগামীকাল (মঙ্গলবার, ২৪ মার্চ) পাকিস্তানের বিপক্ষে নিজেদের ম্যাচ দিয়ে মিশন শুরু করবে যুবারা। নতুন কোচ ও প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তিতে শক্তিশালী দল নিয়েই শিরোপা ধরে রাখার মিশনে নামছে লাল-সবুজরা। মালদ্বীপের রাজধানী মালেতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে।