এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের যুব ফুটবলাররা আজ যে অদম্য স্পৃহা ও নৈপুণ্য প্রদর্শন করেছেন, তা পুরো জাতির জন্য অত্যন্ত গর্বের। ভারতকে হারিয়ে এ শিরোপা জয় বাংলাদেশের ফুটবলের এক নতুন দিগন্ত উন্মোচন করলো। মাঠের এ লড়াকু মানসিকতা ভবিষ্যতে আমাদের আরও বড় সাফল্যের স্বপ্ন দেখায়।’
খেলোয়াড়দের এ অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতিমন্ত্রী বাংলাদেশ দলের জন্য বিশেষ আর্থিক পুরস্কারেরও ঘোষণা দেন।
আরও পড়ুন:
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের এ পৃষ্ঠপোষকতা ও উৎসাহ তরুণ খেলোয়াড়দের আগামী দিনে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করবে।
তিনি বলেন, ‘বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনের মানোন্নয়নে বদ্ধপরিকর এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলারদের তুলে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।’




