বিরোধীদলের লংমার্চ অযৌক্তিক: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
0

বিরোধীদলের লংমার্চ অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের ইতিবাচক কাজ নিয়ে জনগণকে বিভ্রান্ত করতেই এই কর্মসূচি বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ (শনিবার, ৩১ অক্টোবর) রাজধানীর কেআইবি মিলনায়তনে রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দিনব্যাপী সাধারণ সভা ও গেট টুগেদার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, ‘গ্যাস সংকটের জন্য বিএনপি নয় বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির দায়ী। সরকারের প্রচেষ্টায় পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে।’

এসময় ইতিবাচক রাজনীতির ঘাটতি তৈরি হওয়ায় বিরোধীদল এমন কর্মসূচি দিচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, ‘লংমার্চ মানুষ গ্রহণ না করায় জনপ্রিয় মন্ত্রীদের লক্ষ্য করে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে বিরোধীরা।’

এসএস