সংসদের প্রথম দিন থেকেই গণভোটের রায়কে অস্বীকার করে আসছে বিএনপি: হামিদুর রহমান আযাদ

হামিদুর রহমান আযাদ
হামিদুর রহমান আযাদ | ছবি: এখন টিভি
0

বর্তমান সরকার সংসদের প্রথম দিন থেকেই গণভোটের রায়কে অস্বীকার করে আসছে বলে মন্তব্য করেছেন, ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলা সময় এ মন্তব্য করেন তিনি।

এসময় রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিক্রিয়ায় ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন হলে সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা নিজ দলের বাইরে গিয়েও ভোট দেয়ার সুযোগ পেতো। অধ্যাদেশ জারির মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন এখনো সম্ভব। আর মনোনয়ন বাছাইয়ে ১১ দলীয় প্রার্থী যোগ্য বলে প্রমাণিত হবেন।’

গণভোটে জুলাই সনদ পাস হলেও বিএনপির একঘেয়েমির কারণে গণভোট বাস্তবায়ন হচ্ছে না। গণভোট বাস্তবায়ন হলে ১১ দলীয় জোটের প্রার্থী বিপুল ভোটে জয়ী হতো বলেও মন্তব্য করেন হামিদুর রহমান আযাদ।

এসময় তিনি বলেন, ‘যদিও সচিবালয় নির্বাহী জায়গা। কিন্তু বিএনপির শীর্ষ নেতারা সেখানে বৈঠক করছে নিয়মিত। এমন উদাহরণ খুব একটা নেই। এবারই প্রথম।’

১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বর্তমান সরকারের কাছে গণভোটের রায়কে বাস্তবায়নের জন্য আহ্বান করেন। তিনি বলেন, ‘সরকার চাইলে অধ্যাদেশ জারি করে হলেও এখনো গণভোটের বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে।’

জেআর