চুরি করা টাকায় ফ্যাসিস্ট দল সন্ত্রাসী কার্যক্রমের চেষ্টা করছে: রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীব রিজভী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীব রিজভী | ছবি: এখন টিভি
0

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণের থেকে লাখ লাখ কোটি কোটি চুরি করা টাকা দিয়ে ফ্যাসিস্ট দল দেশের মধ্যে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করছে। তারা গুম ও খুনের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না।

আজ (মঙ্গলবার, ২৩ জুন) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পল্টনে বিএনপির পার্টি অফিসের সামনে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় হতে নাইটেঙ্গেল মোড়, ফকিরাপুল মোড় হয়ে নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয় গিয়ে শেষ হয়।

আরও পড়ুন:

এ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলামও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট দল উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশকে ধ্বংস করার চেষ্টা করছে। এ দেশের জনগণই তাদের প্রতিহত করবে।’

সমাবেশে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুল রহিমসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসএইচ