আজ (মঙ্গলবার, ২৩ জুন) পরিস্থিতি পর্যবেক্ষণে এসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় রাজধানীজুড়ে সেনাবাহিনীসহ পুলিশ মোতায়েন করা হয়েছে। ধানমণ্ডি ৩২-সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা নিশ্চিত আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।’
আরও পড়ুন:
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমণ্ডি ৩২-এ ফ্যাসিবাদবিরোধী মিছিল শেষে নেতাকর্মীদের বক্তব্য চলার সময় সাংবাদিক ও জামায়াত কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এসময় মূল বক্তার বক্তব্য ধারণ করতে চাইলে জামায়াত কর্মীরা বাধা দেন। এক পর্যায়ে একজন মাল্টিমিডিয়া সাংবাদিককে ‘দোসর’ আখ্যা দিয়ে রাস্তায় ফেলে মারধর করা হয়। আহত ওই সাংবাদিক জামায়াত বিটে কর্মরত বলে জানা গেছে। তবে এ বিষয়ে জানতে চাইলে জামায়াত নেতা দাবি করেন, হামলাকারীরা দলের বাইরের লোক।





