Recent event

বিএনপি কখনো জনপ্রিয়তা হারায়নি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: এখন টিভি
0

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনো জনপ্রিয়তা হারায়নি। সবসময় জনগণের সঙ্গে থেকে রাজনীতি করেছে। আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি কোনো ক্যাডারভিত্তিক দল না। বিএনপির ইশতেহার এবং সংস্কারের বিষয়গুলো জনগণ গ্রহণ করেছে বলেই ভূমিধস জয় পেয়েছে।’

আরও পড়ুন:

মির্জা ফখরুল বলেন, ‘যখন গণতন্ত্রকে রুদ্ধ করা হয় তখনই উগ্রবাদী শক্তিগুলোর উত্থান হয়েছে। জামায়াতের যতটুকু উত্থান তার জন্য আওয়ামী লীগের স্বৈরাচারী ব্যবস্থা দায়ী। বিরোধী মতকে কাজ করতে না দেয়ায় এটা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছ। তাদের অপপ্রবণতাকে রুখে দিয়েছে। ফ্যাসিস্টবিরোধী যে শক্তিগুলোকে নিয়ে আমরা নির্বাচন করেছি তাদের নিয়ে আগামীর সরকার গঠন করবো।

এএইচ