Recent event

অনেকেই টকশোতে ভালো কথা বললেও ভোটারদের টাকা দিচ্ছেন: নজরুল ইসলাম

নজরুল ইসলাম খান
নজরুল ইসলাম খান | ছবি: সংগৃহীত
0

টকশোতে অনেকেই ভালো কথা বললেও ভোটারদের টাকা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) সিইসির সঙ্গে বৈঠক শেষে এ অভিযোগ করেন নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘অনেকেই টকশোতে ভালো কথা বললেও ভোটারদের টাকা দিচ্ছেন। ইসি তাদের দৃষ্টিতে কিভাবে দেখেন সে বিষয়ে জানতে চেয়েছি। ইসি জানিয়েছে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এসময় তিনি বলেন, ‘লাখ লাখ নারীদের বিশেষ কাপড় তৈরি হচ্ছে, ব্যালট তৈরি করতে গিয়ে অনেকেই ধরাও পড়ছে। এসব অনাচার রোধে ইসির করণীয় জানতে চাওয়া হয়েছে। ইসিকে বারবার বলা হলেও এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেই।’

আরও পড়ুন:

এবার যারাই নির্বাচনে অংশ নিচ্ছে তারা গণতান্ত্রিক অধিকার আদায়ে একসাথে লড়াই করে গেছে বলেও উল্লেখ করেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ‘ব্যালট পেপার নির্বাচনের দিন সকালে কেন্দ্রে পৌঁছালে আমরা খুশি হতাম, তবে পরিস্থিতি বিবেচনায় আগেরদিন হচ্ছে। এতে করে প্রিজাইডিং অফিসারের নিরপেক্ষ ভূমিকা জরুরি।’

ইএ