তবে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগটিকে ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উড়িয়ে দিয়েছে। দলটি বলছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিজেদের প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের ইস্যু ধামাচাপা দিতে জাতীয় পার্টিকে দিয়ে এ অভিযোগ তুলেছেন।
আরও পড়ুন:
এ বিষয়ে আজ এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম এক বিবৃতিতে বলেন, ‘নাহিদ ইসলাম তার পুরো জীবনে শুধুমাত্র দুই দেশে সফর করেছেন—মালেশিয়া ও চায়না। এর বাইরে তিনি কোনো দেশে যাননি। সেদেশে তিনি কখনো যাননি, সেদেশে নাগরিকত্ব নেয়ার অভিযোগ তোলা মিথ্যা ও হাস্যকর। মূলত বিএনপির প্রার্থী তার দ্বৈত নাগরিকত্বের ইস্যুটি ঢাকতে জাতীয় পার্টিকে দিয়ে এ অভিযোগ করেছে বলে আমার মনে হয়।’





