Recent event

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে বহুমুখী সমস্যা তৈরি হবে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। যদি না হয় তাহলে এ দেশে বহুমুখী সমস্যা তৈরি হবে। যা এ সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না।’ আজ (শনিবার, ৬ ডিসেম্বর) সিলেটে ইসলামী সমমনা আট দলের সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে নির্বাচনের মাঠ এখনও অনুকূলে নয়, পারস্পরিক সহিষ্ণুতা রক্ষার মধ্য দিয়ে নির্বাচনকে স্বার্থক করার দায়িত্ব শুধু সরকারের নয়, এ দায়িত্ব সবার।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘কারও সংস্কৃতি নিয়ে কোনো বিরোধ নয় বরং জামায়াত সমাজের সকল সংস্কৃতিকে সবার ক্ষেত্রে সমানভাবে দেখে।’

তিনি আও বলেন, ‘দেশের ভালো মন্দ নির্ভর করে রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। অতীতে কোন দল কী করেছে তা নিয়ে জামায়াত ভাবতে চায় না। ভেদাভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় জামায়াত।’

এসএস