প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী ও বেপজার নির্বাহী চেয়ারম্যান
প্রধানমন্ত্রী ও বেপজার নির্বাহী চেয়ারম্যান | ছবি: সংগৃহীত
2

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ (সোমবার, ৯ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে বেপজার বর্তমান সার্বিক কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের রপ্তানি বাণিজ্যের উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চলে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বেপজাকে আরো গতিশীল ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেন। বিশেষ করে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরো ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা ও বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান যেকোনো ধরনের জটিলতা দ্রুত নিরসনের ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান।

মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বিনিয়োগকারীদের দেওয়া বিভিন্ন প্রণোদনা ও ইপিজেডগুলোতে শিল্পায়নের প্রসারে বেপজার নেওয়া সাম্প্রতিক পদক্ষেপগুলো তুলে ধরেন।

এসএস