Recent event

‘নির্বাচনের জন্য মে-জুন মাসে পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করবে ইসি’

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জাতীয় নির্বাচনের জন্য মে ও জুন মাসে পরিপূর্ণ প্রস্তুতি সম্পন্ন করবে নির্বাচন কমিশন। এই আলোকে সোমবার জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবে বিএনপি। আজ (রোববার, ৯ ফেব্রুয়ারি) বিএনপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান তিনি।

নজরুল ইসলাম খান বলেন, 'আমরা নির্বাচনের বিষয়ে আলোচনা করেছি। আগামী মে জুন মাসে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পরিপূর্ণ করবে ইসি। তবে কবে জাতীয় নির্বাচন হবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই ইসির।'

তিনি বলেন, 'সোমবার বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে। কারণ জাতীয় নির্বাচনের বিষয়টি ডিকলার করবেন প্রধান উপদেষ্টা।'

তিনি আরো বলেন, 'ইসি সঠিকভাবে কাজ করছেন। জাতীয় ৩০ লাখ নতুন ভোটার যুক্ত হবে এটা আগে বাদ পড়েছিল। এর মধ্যে ১৫ লাখ বাদ যাবে কারণ তারা মারা গেছে। তবে বিদ্যমান তালিকায় ভোটার বাড়বে।'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান এই সময় উপস্থিত ছিল।

সেজু