প্রধান নির্বাচন কমিশনার
বিক্ষোভে আটক অভিজিৎ দীপকেকে আজ আদালতে তোলা হবে

বিক্ষোভে আটক অভিজিৎ দীপকেকে আজ আদালতে তোলা হবে

দিল্লির কনট প্লেসে সিইসি-বিরোধী বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আজই (শনিবার, ১৭ অক্টোবর) আদালতে তোলা হবে। গ্রেপ্তার দেখানো হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা আইনের দু’টি ভিন্ন ধারায়। তবে ভোররাতে ছাড়া পেয়েছেন নেহা বোরা। এদিকে সিজেপি’র লিগ্যাল হেড, রত্মা সিংয়ের অভিযোগ, অভিজিৎ-কে অজ্ঞাত কোনো জায়গায় আটকে রেখেছে পুলিশ, দেখা করতে পারেননি আইনজীবীরা। অন্যদিকে অভিজিৎ দীপকেসহ শতাধিক আন্দোলনকারীকে আটকের তীব্র নিন্দা জানিয়েছেন তিন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী।

দিল্লি পুলিশের হাতে আবারও আটক অভিজিৎ দিপকে

দিল্লি পুলিশের হাতে আবারও আটক অভিজিৎ দিপকে

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে কে আটক করেছে নয়াদিল্লি পুলিশ। আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) কনাটের প্লাজায় ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি পালনের ঘোষণা দেয়ার মাত্র এক ঘণ্টা পর তার কাছে পুলিশি নিষেধাজ্ঞা সংবলিত নোটিশ পৌঁছায় এবং এর পরই তাকে আটক করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য ঊঠে এসেছে।

যন্তর মন্তরে প্রবেশের চেষ্টায় আটক সৌরভ-আশুতোষ, ফের বিক্ষোভের হুঁশিয়ারি

যন্তর মন্তরে প্রবেশের চেষ্টায় আটক সৌরভ-আশুতোষ, ফের বিক্ষোভের হুঁশিয়ারি

বিক্ষোভ দমনে আবারও ককরোচ নেতা সৌরভ দাস আর আশুতোষ রাঙ্কাকে আটক করলো পুলিশ। ব্যারিকেড ভেঙে, দিল্লিতে বিক্ষোভের কেন্দ্রস্থল যন্তর মন্তরে প্রবেশের চেষ্টার সময় আটক হন তারা। এর আগে, বিজ্ঞপ্তি জারি করে এলাকাটিতে যেকোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করে মোদি প্রশাসন। প্রতিক্রিয়ায় গোটা ভারত ‘যন্তর মন্তর’ হয়ে উঠবে বলে সতর্ক করেছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। ২৪ ঘণ্টার মধ্যে রাজপথে ফেরার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। এদিকে বিক্ষোভ দমনে মোদি সরকারের নানা ব্যবস্থা ইস্যুতে সুপ্রিম কোর্ট আর দিল্লি হাইকোর্টের শুনানি আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর)।

যন্তর মন্তরে বিক্ষোভ: বন্ধ মেট্রো-ট্রেন-ইন্টারনেট, আটক ৪০০ জনের বেশি

যন্তর মন্তরে বিক্ষোভ: বন্ধ মেট্রো-ট্রেন-ইন্টারনেট, আটক ৪০০ জনের বেশি

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে কার্যত লকডাউনের কবলে দিল্লি। বন্ধ মেট্রো-ট্রেন-ইন্টারনেট পরিষেবা। সহিংসতা এড়াতে রাজধানীজুড়ে ২৩ হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছে সরকার। গতকাল (শুক্রবার, ৯ অক্টোবর) রাত থেকে আটক করা হয়েছে ৪০০ এর বেশি সন্দেহভাজনকে। আজ (শনিবার, ১০ অক্টোবর) সকালে মাইক বাজিয়ে যন্তর মন্তরের আশেপাশে ঘোরাঘুরি না করার নির্দেশ দিয়েছে পুলিশ। ভেন্যুতে প্রবেশ করার সময় আটকানো হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের।

সিজেপি’র বিক্ষোভে দিল্লিতে ২৩ হাজার নিরাপত্তাকর্মী

সিজেপি’র বিক্ষোভে দিল্লিতে ২৩ হাজার নিরাপত্তাকর্মী

সিইসি’র পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। আগামীকালের (শনিবার, ১০ অক্টোবর) কর্মসূচি মাথায় রেখে নামানো হয়েছে ২৩ হাজার নিরাপত্তা কর্মী। সামাজিক মাধ্যমে কড়া নজরদারি, রাখা হচ্ছে কল রেকর্ড। এদিকে পার্টির মুখপাত্রকে আটকের পর সিজেপি’র অভিযোগ, ১০ অক্টোবরের সমাবেশের আগে ১০ হাজারেরও বেশি কর্মী সমর্থককে গেপ্তার করা হয়েছে। আর ইন্ডিয়া ব্লক থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বার্তা, সংবিধান-লোকতন্ত্র-বাকস্বাধীনতার রক্ষার লড়াই শুরু হয়ে গেছে।

নারী প্রার্থী কম হওয়ার পেছনে সামাজিক মানসিকতাকে দুষলেন সিইসি

নারী প্রার্থী কম হওয়ার পেছনে সামাজিক মানসিকতাকে দুষলেন সিইসি

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়ার পেছনে সামাজিক ও সাংস্কৃতিক মানসিকতাকে দায়ী করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ (সোমবার, ৫ অক্টোবর) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) জেন্ডার ইকুয়ালিটি বিষয়ক কর্মশালায় এই কথা বলেন তিনি।

টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: সিইসি

টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, গণতন্ত্রের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নারীদের অংশগ্রহণ। প্রয়োজন নারীদের কার্যকর অংশগ্রহণ। আজ (সোমবার, ৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁও নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল প্রজেক্টের আয়োজনে ড্রাফট জেন্ডার ইকুয়ালিটি স্ট্রাটেজি শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

সিইসি’র পদত্যাগ দাবিতে উত্তাল দিল্লি-মুম্বাই, আটক ৭ শতাধিক

সিইসি’র পদত্যাগ দাবিতে উত্তাল দিল্লি-মুম্বাই, আটক ৭ শতাধিক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে ফের উত্তাল দিল্লি ও মুম্বাই। যন্তর-মন্তরে বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের ডাকে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। আটক করা হয়েছে সাত শতাধিক নেতাকর্মীকে। জারি করা হয়েছে ১৬৩ ধারা। কমিয়ে দেয়া হয়েছে যন্তর-মন্তরের আশেপাশের এলাকার ইন্টারনেটের গতিও। এছাড়া নিরাপত্তার কারণে দিল্লির ১১টি মেট্রো স্টেশন সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে মুম্বাইয়ের শিবাজি পার্কে সিজেপির ‘জেলে ভরো’ কর্মসূচিতে যোগ দিয়েছেন সিজেপির নেতাকর্মীরা।

আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেবো—মমতা

আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেবো—মমতা

বিজেপি বাংলা নিয়েছে আমরা এবার দিল্লি নেবো—হুগলির জনসভায় এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবার শোচ্চার কংগ্রেস, মমতাপন্থী তৃণমূলসহ বিরোধীদলগুলো। আগামী ৩০ সেপ্টেম্বর দিল্লিতে বৈঠকে বসছে বিরোধী জোট। এদিকে মমতার জনসভায় যোগ দিতে গিয়ে হামলার শিকার হন বিধায়ক কুণাল ঘোষ। এসময় তার গাড়ি ভাঙচুরের পাশাপাশি ছোড়া হয় ডিম।

সুষ্ঠু ভোট নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে: সিইসি

সুষ্ঠু ভোট নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে: সিইসি

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে তিনি এসব কথা জানান।

সিইসি পদত্যাগের দাবিতে রাজপথে কংগ্রেস; ২ অক্টোবর থেকে সিজেপির আন্দোলন

সিইসি পদত্যাগের দাবিতে রাজপথে কংগ্রেস; ২ অক্টোবর থেকে সিজেপির আন্দোলন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তার দাবিতে বিরোধীদল কংগ্রেসের বিক্ষোভে উত্তাল ভারত। আন্দোলনের স্ফুলিং ছড়িয়ে পড়ে রাজধানী নয়াদিল্লি থেকে উত্তর-দক্ষিণ ভারতের কমপক্ষে ১২ রাজ্যে। এদিকে আজকের মধ্যে সিইসি পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের হুমকি ককরোচ জনতা পার্টির (সিজেপি)।

সিইসি পদত্যাগের দাবিতে সরব সিজেপি, দেশজুড়ে আন্দোলনের ডাক

সিইসি পদত্যাগের দাবিতে সরব সিজেপি, দেশজুড়ে আন্দোলনের ডাক

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সোচ্চার ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামীকালের (শনিবার, ২৫ সেপ্টেম্বর) মধ্যে জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে সিজেপি। তবে দিল্লির যন্তর-মন্তর নয়, মুম্বাই থেকে শুরু হবে বিক্ষোভ-সমাবেশ। এই সুযোগে, আইনিভাবে সিইসি’র অপসারণের জন্য নতুন করে সংসদে একজোট কংগ্রেসসহ বিরোধীদলগুলো। আর, ইন্ডিয়ান এক্সপ্রেসের যে প্রতিবেদনের জেরে সিইসি হটাও দাবি’র সূত্রপাত, ওই রিপোর্টে মুদ্রার শুধু একটাই পিঠ দেখানো হয়েছে বলে দাবি ভারতের নির্বাচন কমিশনের।