সৌরবিদ্যুৎ
যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র

যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ১২০ একর জমি দীর্ঘমেয়াদে ইজারা দেয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। দেশের যোগাযোগ অবকাঠামোর পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ঢাকার উত্তর ও দক্ষিণে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

ঢাকার উত্তর ও দক্ষিণে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

ঢাকার আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইলে দুটি বর্জ্য থেকে বিদ্যুৎ (ওয়েস্ট-টু-এনার্জি) উৎপাদন প্রকল্প নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জ্বালানির আমদানি নির্ভরশীলতা কমিয়ে দেশের আর্থিক সংকট কাটানো সম্ভব: মন্ত্রী টুকু

জ্বালানির আমদানি নির্ভরশীলতা কমিয়ে দেশের আর্থিক সংকট কাটানো সম্ভব: মন্ত্রী টুকু

সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা কমানো গেলে দেশের আর্থিক সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া অতিরিক্ত ব্যয় ও ঋণ সামাল দিতেও নবায়নযোগ্য জ্বালানিই কার্যকর পথ বলেও মন্তব্য করেন তিনি।

জ্বালানি সংকটকালে সৌরবিদ্যুৎ সেচপাম্প বদলে দিচ্ছে নড়াইলের কৃষি ব্যবস্থাপনা

জ্বালানি সংকটকালে সৌরবিদ্যুৎ সেচপাম্প বদলে দিচ্ছে নড়াইলের কৃষি ব্যবস্থাপনা

জ্বালানি সংকটকালে নড়াইলে আশার আলো জাগিয়েছে সৌরবিদ্যুৎ চালিত সেচপাম্প। সীমিত খরচে মিলছে বিরামহীন সেচ সুবিধা। প্রয়োজনীয় পানি পেয়ে হেসে উঠেছে ধান, ভুট্টা, তিল ও সবজিসহ বিভিন্ন প্রকার ফসলের খেত। খুশির ঝিলিক লেগেছে ৫ শতাধিক প্রান্তিক কৃষকদের চোখে-মুখে। সেচ খরচ কমে যাওয়ায় উৎপাদিত ফসল থেকে লাভের স্বপ্ন দেখছেন তারা।

দেশের সব সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ

দেশের সব সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ

দেশের সব সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (বৃহস্পতিবার, ২৬ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ শীর্ষক বৈঠকে প্রধান উপদেষ্টা এ নির্দেশ দেন।

সৌরশক্তির ব্যবহার কি কমাতে পারবে বিদ্যুৎ ঘাটতি?

সৌরশক্তির ব্যবহার কি কমাতে পারবে বিদ্যুৎ ঘাটতি?

দেশে দিন দিন বাড়ছে নবায়নযোগ্য জ্বালানির অন্যতম উৎস সৌরশক্তির ব্যবহার। স্থাপন খরচ কমে যাওয়ায় এখন অনেকেই ঝুঁকছেন সোলার প্যানেলের দিকে। আর নেট মিটারিং পদ্ধতি ব্যবহার করে উৎপাদিত বাড়তি বিদ্যুৎ সরবরাহ করা যায় গ্রিডে। বিশ্লেষকরা বলছেন, নেট মিটারিং জনপ্রিয় করতে পারলে বিদ্যুৎ ঘাটতি কমার পাশাপাশি সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রাও।

প্রতারণার দায়ে গৌতম আদানির নামে নিউইয়র্কের আদালতে অভিযোগ

প্রতারণার দায়ে গৌতম আদানির নামে নিউইয়র্কের আদালতে অভিযোগ

ঘুষ ও প্রতারণার দায়ে ভারতীয় ব্যবসায়ী ও ধনকুবের গৌতম আদানিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতে অভিযুক্ত করা হয়েছে। সঙ্গে তার দুই ভাতিজাসহ আদানি গ্রুপের মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মামলার অভিযোগে বলা হয়, মার্কিন বিনিয়োগকারীদের ব্যবহার করে দুর্নীতি ও জালিয়াতির আশ্রয় নেন আদানি। ঘুষ দিয়ে বাগিয়ে নেন সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ। এছাড়া, মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ৩০০ কোটি মার্কিন ডলারের ঋণ ও বন্ড ইস্যু করে আদানি গ্রুপ।

আগামীতে জ্বালানি ব্যয়ে বাজেট বাড়ানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

আগামীতে জ্বালানি ব্যয়ে বাজেট বাড়ানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

আগামীতে জ্বালানির পেছনেও বাজেট বাড়ানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ (বৃহস্পতিবার, ৪ জুলাই) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।