
আশুলিয়ায় মোবাইল ছিনতাইয়ের জেরে খালাতো ভাইকে হত্যা: পিবিআই
ঢাকার আশুলিয়ায় আপন খালাতো ভাইয়ের হাতে ফয়সাল মোল্লা হত্যার রহস্য উদঘাটন করেছে পিবিআই। মূল আসামি বিপুকে ফরিদপুর থেকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, পূর্বশত্রুতা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ তুলে এই হত্যাকাণ্ড হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের।

বাবা-মায়ের ভালোবাসা পেতে কবিরাজকে ‘৬৬ লাখ’ টাকা দিলো কিশোরী
বাবা-মায়ের ভালোবাসা হারানোর কাল্পনিক দুশ্চিন্তা থেকে এক ভয়ঙ্কর প্রতারক চক্রের জালে পা দিয়ে ‘৬৬ লাখ’ টাকা সমমূল্যের সম্পদ হারিয়েছে ১৩ বছরের এক কিশোরী। শেরপুর জেলার কাপড় ব্যবসায়ী ছাইদুর রহমানের মেয়ে স্কুলছাত্রী লুবাবার সরলতার সুযোগ নিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেয় একটি ‘তান্ত্রিক চক্র’।

তনু হত্যায় নতুন মোড়: তিনজনের ডিএনএ টেস্ট করতে আদালতের নির্দেশ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় ১০ বছর পর নতুন অগ্রগতির চেষ্টা করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ (সোমবার, ৬ এপ্রিল) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. তরিকুল ইসলাম সন্দেহজনক তিনজনের ডিএনএ প্রোফাইল ক্রস-ম্যাচের অনুমতি চান।

নারায়ণগঞ্জে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার ঘটনার একদিন পর স্বামীকে গ্রেপ্তার করেছে পিবিআই। গ্রেপ্তারকৃতের নাম মো. হামিদুল ইসলাম ওরফে রনি (২৭)। গ্রেপ্তারকৃত রনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) সন্ধ্যায় পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশে চার কর্মকর্তার বদলি ও পদায়ন
বিসিএস (পুলিশ) ক্যাডারের চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে বাংলাদেশ সরকার। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আশুলিয়ায় ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের রহস্য উদঘাটন
আশুলিয়া থানায় মৃত্যুর ২ মাস পর উদ্ধার হওয়া ৩৮ টুকরা হাড় ও কঙ্কালের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরায় ঢাকা জেলা পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সংস্থাটির পুলিশ সুপার এম এন মোর্শেদ।

নারায়ণগঞ্জে যুবক হত্যার ৩ দিনেই রহস্য উন্মোচন; গ্রেপ্তার অভিযুক্ত ঘাতক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উদ্ধার হওয়া যুবক আবু রায়হান রিপন (৩৫) হত্যার রহস্য মাত্র তিন দিনের মধ্যেই উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পাওনা টাকাকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। এর সঙ্গে জড়িত প্রধান অভিযুক্ত ইয়াছিনকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (বুধবার, ১৪ জানুয়ারি) রাতে বন্দরের দেওয়ানবাগ এলাকা থেকে ইয়াছিনকে গ্রেপ্তার করে পিবিআই। ইয়াছিন কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার খামার দেহুন্দা গ্রামের আবু ছালেকের ছেলে।

টয়োটা বাংলাদেশের এমডিসহ তিনজনের বিরুদ্ধে ‘প্রতারণার প্রমাণ’ পেয়েছে পিবিআই
টয়োটা বাংলাদেশ লিমিটেডের এমডি প্রেমিত সিংসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে সম্প্রতি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের ইন্সপেক্টর সৈয়দ সাজেদুর রহমান।

টাঙ্গাইলের সাড়ে ৩ বছর পর হত্যার রহস্য উদঘাটন; নিহতের ভগ্নীপতিকে গ্রেপ্তার
টাঙ্গাইলের ধনবাড়ী নাথের পাড়া এলাকায় টাইলস মিস্ত্রি রফিকুল হত্যা মামলার সাড়ে তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। এ ঘটনায় তার ভগ্নীপতি মকবুলকে (৫৫) গেপ্তার করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সালাহ্উদ্দিন তালুকদার তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার দু’বছর পর পরকীয়ার রহস্য উদঘাটন; স্বামী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় স্ত্রীকে হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডে জড়িতের অভিযোগে নিহতের স্বামী মো. শহীদুল্লাহকে (৩৮) গ্রেপ্তার করেছে পিবিআই। আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) পিবিআই এ তথ্য জানায়।

নারায়ণগঞ্জে হত্যা মামলায় শেখ হাসিনা-কাদেরসহ ৪৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সদর থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) রাতে এখন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।

১২০ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১২০ বার পেছানো হয়েছে।