
গাজীপুরে আলোচিত ৫ খুন: পদ্মায় মিললো ফোরকানের মরদেহ
গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালককে গলাকেটে ও শ্বাসরোধে হত্যায় অভিযুক্ত ফোরকান মিয়ার অর্ধগলিত মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ (শনিবার, ১৬ মে) বিকেল চারটার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় এলাকার পুরোনো পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জে নৌ-পুলিশের টহল নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ, পুলিশ সদস্যের মৃত্যু
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে নৌ-পুলিশের টহল নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে মো. মহসিন সরদার (৪৩) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ৭ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপির দায়িত্ব পেলেন রেজাউল করিম
বাংলাদেশ নৌ-পুলিশের নবনিযুক্ত অতিরিক্ত আইজিপির দায়িত্ব পেলেন মো. রেজাউল করিম। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) তিনি তার দায়িত্বভার গ্রহণ করেন। নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি পদে পদায়নের পূর্বে তিনি পুলিশ টেলিকমের ঢাকা ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) পদে কর্মরত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ শহরের বরফকল এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর থানার নৌ-পুলিশ।

শীতলক্ষ্যায় ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অসতর্কতার কারণে এক অজ্ঞাতনামা কিশোর পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। গতকাল (শুক্রবার, ৭ নভেম্বর) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে সদর থানার টার্মিনাল ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ শহরের বন্দর খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মা ইলিশ রক্ষায় নৌ-পুলিশের বিশেষ অভিযান: জব্দ ৮১ লাখ মিটার জাল, ৪১৩ কেজি মাছ
মা ইলিশ রক্ষায় নদীতে নৌ-পুলিশ হেডকোয়ার্টার্সের সমন্বিত বিশেষ আভিযানিক টিম অভিযান পরিচালনা করে ৮১ লাখ ১৮ হাজার ৫৫০ মিটার অবৈধ জাল, ৪১৩ কেজি মাছ, ৫টি নৌকা জব্দ করেছে। এসময় পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৩৩ জনকে। আজ (শুক্রবার, ১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নৌ-পুলিশ।

নৌপুলিশের অভিযানে অবৈধ জাল, জেলি-যুক্ত চিংড়ি ও ইয়াবাসহ ২৬৬ জন আটক
দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌপুলিশ অভিযান চালিয়ে অবৈধ জাল, মাছ, জেলি-যুক্ত চিংড়ি ও ইয়াবাসহ ২৬৬ জনকে আটক করেছে। আজ (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) নৌপুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খুলনায় রূপসা নদী থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার
খুলনায় সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (রোববার, ৩১ আগস্ট) সন্ধ্যায় পীর খানজাহান আলী সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে রূপসা নৌ-পুলিশ।

সোনারগাঁয়ের মারীখালি নদী থেকে নারীর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ (বুধবার, ৩০ এপ্রিল) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

সামিট পাওয়ারের সাড়ে ৩ কোটি টাকার ফার্নেস ওয়েল উদ্ধার, গ্রেপ্তার ৮ ডাকাত
সামিট গ্রুপের পাওয়ার প্ল্যান্টে নেওয়ার সময় ডাকাতি হওয়া সাড়ে ৩ কোটি টাকার ফার্নেস ওয়েল উদ্ধার ও ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

বরগুনায় অবৈধ জাল জব্দে মৎস্য বিভাগের অভিযান
বরগুনায় অবৈধ জাল জব্দে ও খুটা অপসারণে অভিযান পরিচালনা করেছে জেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। আজ (রোববার, ৮ ডিসেম্বর) দুপুরে পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।