বিজ্ঞান মন্ত্রণালয় জানায়, বিক্রিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে কয়েক দিন অপেক্ষা করতে হবে। ধাপে ধাপে কেন্দ্রটির বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করা হবে। আগামী ২০ নভেম্বর থেকে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে।
পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। কেন্দ্রটিতে দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপন করা হয়েছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।





