ভারতের বিপক্ষে ওয়ানডেতে দুই ভাগে স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের

নিউজিল্যান্ড ক্রিকেট দল
নিউজিল্যান্ড ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দুই ভাগে স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। শেষ দুই ওয়ানডেতে ফিরছেন ফিন অ্যালেন ও লকি ফার্গুসন।

আগামী ৪ নভেম্বর শুরু হতে যাওয়া সিরিজে প্রথম তিন ম্যাচের দলে আছেন রাচিন রবীন্দ্র। শেষ দুই ওয়ানডের স্কোয়াডে জায়গা পেয়েছেন ফিন অ্যালেন, লকি ফার্গুসন ও টিম সেইফার্ট।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি এবং খেলোয়াড়দের ওয়ার্কলোড সামলাতে এই পরিকল্পনা কিউইদের। পাশাপাশি পরবর্তী টেস্ট সিরিজের আগে ক্রিকেটারদের ফিটনেস ও বিশ্রাম নিশ্চিত করাও লক্ষ্য।

দুই স্কোয়াডেই অধিনায়ক মিচেল স্যান্টনার। প্রথম তিন ওয়ানডের দলে আরও আছেন ডেভন কনওয়ে, টম লাথাম, ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। শেষ দুই ম্যাচের দলে সুযোগ পেয়েছেন নিক কেলি, ম্যাট ফিশার ও মিচ হে। আগামী বিশ্বকাপকে সামনে রেখে ভারতের বিপক্ষে এই সিরিজে একাধিক ক্রিকেটারকে পরখ করতে চায় নিউজিল্যান্ড।

এফএস