নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে এখনো অপরাজিত লিভারপুল। তবে পাঁচ ম্যাচে জয় মাত্র দুটি। তার ওপর চোটের কারণে খেলতে পারবেন না আলেক্সান্ডার ইসাক ও কোডি গাকপো। তাই আক্রমণভাগে বিকল্প খুঁজতে হচ্ছে অলরেডদের।
অন্যদিকে এনজো মারেস্কার অধীনে লিগে টানা পাঁচ জয়ে উড়ছে সিটি। চোট কাটিয়ে খেলতে প্রস্তুত আর্লিং হালান্ড। লিভারপুলের বিপক্ষে ১১ ম্যাচে আট গোল করা এই স্ট্রাইকারই হতে পারেন সিটির বড় ভরসা।
গত মৌসুমে তিনবারই লিভারপুলকে হারিয়েছিল সিটি। এবার ঘরের মাঠে সেই হিসাব বদলাতে চাইবে অলরেডরা। দুই দলের জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ভক্তরা।




-320x167.webp)
