ডেঙ্গু প্রতিরোধে সামাজিকভাবে কার্যক্রম চলছে: ডিএনসিসি প্রশাসক

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান | ছবি: এখন টিভি
0

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ে সামাজিকভাবে কার্যক্রম পরিচালনা করছে সিটি করপোরেশন এমন মন্তব্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, ‘ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাসহ নেয়া হবে আইনানুগব্যবস্থা।’

আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) রাজধানীর গাবতলী কাঁচাবাজার এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পাঁচটি কন্টেইনার ক্যারিয়ার উদ্ধোধন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

ডিএনসিসির প্রশাসক বলেন, ‘নগরকে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সিটি করপোরেশনের উদ্যোগে পর্যায়ক্রমে বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আরও কন্টেইনার যুক্ত করা হবে।’

ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান আরও বলেন, ‘উত্তর সিটি করপোরেশন এলাকায় জলাবদ্ধতার পরিমাণ আগের তুলনায় অনেকটাই কমেছে।’ নগরবাসীর জন্য একটি বাসযোগ্য সিটি করপোরেশন গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন শফিকুল ইসলাম খান।

জেআর