
মিরপুরে পানির সংকট বাড়াচ্ছে শঙ্কা
একমাস ধরে পানির তীব্র সংকটে বিপর্যস্ত মিরপুরের কয়েকটি এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, সংকট সমাধান না করে গাড়িতে করে পানি বিক্রি করছে ওয়াসা। অন্যদিকে ওয়াসা বলছে, চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করতে পারছে না তারা। এ সংকট কাটাতে উত্তোলন সক্ষমতা বৃদ্ধিসহ নতুন নলকূপ স্থাপনে ওয়াসাকে জায়গা ব্যবহারের অনুমোদন দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, মিরপুরের জনসংখ্যার সাথে পরিকল্পনার ভারসাম্য আনা জরুরি। তা-না হলে ভবিষ্যতে এই সংকট আরও বৃদ্ধি পাবে।

কোরবানির হাটে অনিয়মে ছাড় নয়: ডিএনসিসি প্রশাসক
কোরবানির পশুর হাট ঘিরে যেকোনো অনিয়মে ছাড় নয়, ভোগান্তি কমাতে সিটি করপোরেশন সবধরনের ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।

যারা ময়লা ফেলছে তাদের শাস্তির আওতায় আনতে জরিমানা করা হবে: মোহাম্মদ এজাজ
রাজধানীর জলাবদ্ধতার একটি বড় কারণ যেখানে সেখানে ময়লা ফেলা বলে দাবি করে যারা ময়লা ফেলছে তাদের শাস্তির আওতায় আনতে জরিমানা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

রোজার মধ্যেই খুলছে মিরপুর ৬০ ফিট রাস্তা
বৈশাখের আগেই রাজধানীর অলিগলিসহ সব রাস্তা মেরামত করা হবে, একইসাথে রোজার মধ্যে মিরপুর ৬০ ফিটের রাস্তার কাজ শেষ করে তা জনসাধারণের জন্য খুলে দেয়া হবে। মিরপুরের ৬০ ফিট রাস্তা মেরামতের কাজ পরিদর্শন শেষে এ আশ্বাস দেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ।

ঢাকার পরিবেশ, জনস্বাস্থ্য রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকার দেয়ার আহ্বান
ঢাকার পরিবেশ, জনস্বাস্থ্য রক্ষা এবং জলাবদ্ধতা নিরসন এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।