প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী তিন মাস ডেঙ্গুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরবাড়ি ও আশপাশে জমে থাকা পানি থেকে এডিস মশার প্রজনন ও ডেঙ্গুর বিস্তার ঘটে। তাই নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন হয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন, সবাই মিলে দেশকে গড়ে তুলবে। প্রত্যেককে যার যার দায়িত্ব পালন করতে হবে। প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া গেলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগ থেকে অনেকাংশে রক্ষা পাওয়া সম্ভব।’
আরও পড়ুন:
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘শুধু নিজেরা সচেতন হলেই হবে না, আশপাশের মানুষকেও সচেতন করতে হবে। ঘরবাড়ি ও এর আশপাশে কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। নিজেদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে অন্যদেরও পরিচ্ছন্নতা কার্যক্রমে উৎসাহিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘সম্মিলিতভাবে সচেতনতা সৃষ্টি এবং নিজ নিজ দায়িত্ব পালন করা গেলে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।’
র্যালিতে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





