যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: মন্ত্রী মঈন খান

স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান
স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান | ছবি: সংগৃহীত
0

সাংবিধানিক নিয়মে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে এবং যথাযথ প্রক্রিয়ায় বিগত আমলে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।

আজ (রোববার, ২৩ আগস্ট) সকালে সচিবালয়ে তার প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে গুরুদায়িত্ব দিয়েছেন।’ মন্ত্রণালয় সঠিক সেবা দিলে পুরো দেশ ঠিক থাকবে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

ড. আবদুল মঈন খান বলেন, ‘সরকার জনগণের ক্ষমতায় ক্ষমতাসীন, তাই বিএনপি সরকার প্রতিহিংসায় নয়, আইনে বিশ্বাস করে।’

এসময় দরিদ্র মানুষের কাছে সেবা পৌঁছে দিতে কাজ করার অঙ্গিকারও ব্যক্ত করেন নতুন দায়িত্বে আসা এলজিআরডি মন্ত্রী।

এসএইচ