আবদুল মঈন খান
স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও সুসংহত করে জনগণের জীবনমান উন্নয়ন এবং গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে এ অভিমত ব্যক্ত করা হয়।

বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে: স্থানীয় সরকারমন্ত্রী

বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে: স্থানীয় সরকারমন্ত্রী

বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘যেহেতু আমরা গণতান্ত্রিক সরকার, মানুষের ভোটে নির্বাচিত সরকার, তাই চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।’

জাতীয় পুরস্কার কমিটি পুনর্গঠন; আহ্বায়ক আবদুল মঈন খান

জাতীয় পুরস্কার কমিটি পুনর্গঠন; আহ্বায়ক আবদুল মঈন খান

জাতীয় পুরস্কার প্রদানের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া প্রস্তাব পরীক্ষা ও সুপারিশ দিতে ১০ সদস্যের ‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: মন্ত্রী মঈন খান

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: মন্ত্রী মঈন খান

সাংবিধানিক নিয়মে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে এবং যথাযথ প্রক্রিয়ায় বিগত আমলে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।

স্পিকার হিসেবে যাদের নাম আলোচনায়; এ সপ্তাহে ঘোষণা

স্পিকার হিসেবে যাদের নাম আলোচনায়; এ সপ্তাহে ঘোষণা

দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি (BNP) সরকার গঠনের পর এখন সবার নজর জাতীয় সংসদের (National Parliament) গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলোর দিকে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার (Speaker of 13th National Parliament) পদে কে আসছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রথম অধিবেশনকে সামনে রেখে নতুন স্পিকার কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন। আগামী ২৬ ফেব্রুয়ারি সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচনের (Speaker Election) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের জন্য বিএনপির (BNP) দুই হেভিওয়েট নেতার নাম বর্তমানে সবচেয়ে জোরালোভাবে আলোচিত হচ্ছে। তারা হলেন—বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

বিতর্কিত কোনো কর্মকর্তা যেন ভোটের কাজে অংশ নিতে না পারে, ইসিকে বিএনপির সতর্কতা

বিতর্কিত কোনো কর্মকর্তা যেন ভোটের কাজে অংশ নিতে না পারে, ইসিকে বিএনপির সতর্কতা

প্রশাসনের বিতর্কিত কর্মকর্তাদের কেউ যেন আগামী নির্বাচনে কোনোভাবেই ভোট পরিচালনায় অংশ নিতে না পারে, এ বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক থাকার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

দেশ পরিচালনায় নিজেকে যোগ্য মনে করলে হবে না, প্রয়োজন জনসমর্থন: মঈন খান

দেশ পরিচালনায় নিজেকে যোগ্য মনে করলে হবে না, প্রয়োজন জনসমর্থন: মঈন খান

দেশ পরিচালনা করতে চাইলে নিজেকে নিজে যোগ্য মনে করলে হবে না, তার জন্য জনসমর্থন লাগবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্যের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।