নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

রাষ্ট্রপতি  মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি  মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি : সংগৃহীত
0

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় বলা হয়, চীন বাংলাদেশ-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। নতুন যুগে দুই দেশের অভিন্ন ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে বেইজিং।

পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশ ও দুই দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেছে চীন।

এর আগে, বৃহস্পতিবার সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত এ প্রার্থী পেয়েছেন ২৫৫ ভোট।

তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

এনএইচ