আজ (রোববার, ৯ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে এ সাক্ষাতে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন। পরে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাতে দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে ইন্দোনেশিয়ার সঙ্গে কাজ করার আগ্রহের কথা প্রকাশ করেন।
আরও পড়ুন:
মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইন্দোনেশিয়ায় বাংলাদেশের যথেষ্ট পর্যটক চাহিদা রয়েছে। বাংলাদেশ সরকার দেশীয় সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় ভিসা অন অ্যারাইভাল স্ট্যাটাস বহালকে গুরুত্বের সঙ্গে দেখছে।’
এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের পর্যটন খাতের উন্নয়নের অংশ হিসেবে মন্ত্রণালয়ের অধীনস্ত ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেইনিং ইন্সটিটিউটের আধুনিকায়নের লক্ষ্যে আমরা উদ্যোগ নিয়েছি। তাছাড়া এভিয়েশন হাব প্রতিষ্ঠার লক্ষ্যে দেশেই মেইন্টেন্যান্স রিপেয়ার অ্যান্ড ওভারহল (এমআরও) ইউনিট তৈরির কথা ভাবছে সরকার।’
রাষ্ট্রদূত বাংলাদেশের হসপিটালিটি খাতের উন্নয়নে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেইনিং ইন্সটিটিউটের সঙ্গে মেমোর্যান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা অন অ্যারাইভাল স্ট্যাটাস বহালের ক্ষেত্রে সরকারের সঙ্গে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।





