ইন্দোনেশিয়ায় ‘ভিসা অন অ্যারাইভাল’ বহালকে গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: বিমানমন্ত্রী
সরকার দেশিয় সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় ‘ভিসা অন অ্যারাইভাল’ স্ট্যাটাস বহালকে গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ কথা জানান তিনি।