ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৩, মামলা ২৭

ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)
ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি) | ছবি: এখন টিভি
0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জনকে গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ২৭টি মামলা দায়ের করা হয়েছে। আজ (শুক্রবার, ৩১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ২৪ জন, ওয়ারী বিভাগে ৩৬ জন, মতিঝিল বিভাগে ৯৬ জন, তেজগাঁও বিভাগে ৩৮ জন, মিরপুর বিভাগে ১২২ জন, গুলশান বিভাগে ৩৮ জন, উত্তরা বিভাগে ৪৯ জন এবং গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করেছে ।

এসময় তাদের থেকে ২৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৯৪০ পিস ইয়াবা, ৩০টি মোবাইল, ৩টি চাকু, ১টি বৈদ্যুতিক শক দেওয়া যন্ত্র, ৩টি পরিত্যক্ত গুলি, ১টি মিশুক গাড়ি, ১টি মোটরসাইকেল ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

ইএ