শহিদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ
জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ | ছবি : এখন টিভি
0

মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আজ (রোববার, ২৬ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেছেন।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাড়ে ১২টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন ঘিরে জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ সব প্রস্তুতি সম্পন্ন করেছে। জোরদার করা হয়েছে আশপাশের নিরাপত্তা ব্যবস্থা।

ইএ