
২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
আগামী ২৭ আগস্ট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হবে। ওইদিন (বৃহস্পতিবার) বিকেল ৩টায় অধিবেশন বসবে।

মুক্তিযুদ্ধ জনতার ছিলো, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, এটা ছিল জনতার যুদ্ধ।

ডকুমেন্টারিতে খালেদা জিয়া ও আবু সাঈদের ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আক্ষেপ
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্রে জুলাইয়ের প্রতীক আবু সাঈদ ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। আজ (বুধবার, ৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আক্ষেপ প্রকাশ করেন।

আ.লীগের বিরুদ্ধে আবারও যুদ্ধ হবে, দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
খুন, গুম ও ‘আয়নাঘর’ প্রসঙ্গ তুলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, এসব ঘটনার পরও আওয়ামী লীগ ডিসেম্বরে দেশে ফিরতে চায়। তিনি বলেন, ‘আওয়ামী লীগ এলে আবারও তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে, দেখা হবে রাজপথে।’

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ বঙ্গভবনে তার কার্যক্রম শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি এই প্রথম বঙ্গভবনে সশরীরে অফিস শুরু করেন।

শহিদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আজ (রোববার, ২৬ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেছেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন; স্পিকারের দায়িত্বে কায়সার কামাল
গুরুতর স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর পাশাপাশি জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।