আজ (মঙ্গলবার, ৩০ জুন) সকালে সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। বলেন, যতদিন পর্যন্ত আদালতে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকবে ততদিন তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
এসময় আদালতে সিদ্ধান্তের প্রেক্ষিতে তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও কোনো কোনো গণমাধ্যম এটা মানছেনা। গণমাধ্যমগুলোকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।
এসময় তথ্য উপদেষ্টা আরও জানান, ভারত সীমান্তে ১৬৫ টি এবং মিয়ানমার সীমান্তে ১৫ টি পুশ ইন ঠেকিয়েছে বিজিবি।





