
আর্থিক বিবেচনায় নয়, সকল মানুষ প্রয়োজন অনুসারে চিকিৎসা পাবে: ডা. জুবাইদা
আর্থিক বিবেচনায় নয় বরং প্রয়োজন অনুসারে সকল মানুষ চিকিৎসা পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। আজ (শনিবার, ১৪ মার্চ) সন্ধ্যায় জাতীয় সংসদের এলডি হলে ড্যাব আয়োজিত দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ই-হেলথ কার্ড কী, পাবেন কারা? মিলবে যেসব সুবিধা
জনগণের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা (Healthcare Service) পৌঁছে দিতে ‘ই-হেলথ’ কার্ড (e-Health Card) চালুর ঐতিহাসিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা (Digital Healthcare System) প্রবর্তনের রূপরেখা প্রদান করেন।

জয়পুরহাটে দুঃস্থদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ-চিকিৎসা সেবা
জয়পুরহাটে শীতার্ত ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন। আজ (শনিবার, ১০ জানুয়ারি) দুপুরে শহরের কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

নওগাঁয় বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ৩ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দিনব্যাপী নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়ন কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

জুলাইতে হাসপাতালে ‘পৈশাচিকতার’ দৃষ্টান্ত স্থাপন করেছিলো আ.লীগ!
জুলাইতে গাজার নমুনা দেখেছে বাংলাদেশ। চিকিৎসা সেবা পেতে সর্বোচ্চ বাধার সৃষ্টি করে হাসপাতালে হাসপাতালে পৈশাচিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলো ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। হাসপাতালের প্রধান ফটকে অবস্থান নেয়ার পাশাপাশি সেবা দেয়ার কারণে পুলিশ দিয়ে গ্রেপ্তার ও দূরবর্তী জেলায় বদলিও করা হয়েছে স্বাস্থ্য কর্মীদের। চিকিৎসার অভাবে কত জনের চোখের আলো নিভেছে, কতজন পঙ্গু হয়েছেন আর কতজনের অকালে প্রাণ ঝরেছে তার সুনির্দিষ্ট হিসাবও নেই। ভবিষ্যতে আহত যেই হোক চিকিৎসা বঞ্চিত করার এ পৈশাচিকতা বন্ধে কঠোর আইন তৈরির অনুরোধ চিকিৎসকদের।

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় ছাত্রদলের জরুরি মেডিকেল টিম গঠন
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের প্রয়োজনে রক্ত সংগ্রহ ও যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিতকরণে জরুরি মেডিকেল টিম গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান-কার্বারী সম্মেলন
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে রাঙামাটির দুর্গম জুরাছড়ি উপজেলায় হেডম্যান ও কার্বারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) জুরাছড়ি জোনের উদ্যোগে ‘২য় হেডম্যান ও কারবারী সম্মেলন’ অনুষ্ঠিত হয়। সম্মেলনে জুরাছড়ির ১১টি হেডম্যান (মৌজা প্রধান), কারবারী (গ্রাম প্রধান) ও উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ডাক্তার-কর্মচারীদের ধর্মঘট; হামলার অভিযোগ
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালককে কার্যালয়ে অবরুদ্ধ করার জেরে ধর্মঘট করেছেন হাসপাতালটির ডাক্তার, নার্স ও কর্মচারীরা। এতে আজ (বুধবার, ২৮ মে) সকাল থেকেই চক্ষু বিজ্ঞানে সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। বেলা ১২টার দিকে অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

আরব আমিরাতে প্রত্যাশিত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন প্রবাসীরা
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের অনুপাতে দেশীয় চিকিৎসক ও চিকিৎসা সেবা সংশ্লিষ্ট কর্মীর সংখ্যা তুলনামূলক কম। যদিও দেশটিতে চিকিৎসকের পাশাপাশি নার্স ও ল্যাব টেকনিশিয়ান পেশায় ব্যাপক চাহিদা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই খাতে বিদেশে কর্মী বাড়ানোর জন্য দেশেই বিশ্বমানের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা প্রয়োজন।

সুনামগঞ্জ সদর হাসপাতালে দুদকের আকস্মিক অভিযান
সুনামগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (সোমবার, ২৬ মে) বিকাল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করেন সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার।

মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা
বাগেরহাটের মোংলায় বিনামূল্যে চিকিৎসাসেবা এবং জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড। আজ (বৃহস্পতিবার, ২২ মে) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

ভোলায় বিনামূল্য চোখের চিকিৎসা পাচ্ছে ১০ হাজার মানুষ
উপকূলের প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা সেবা নিশ্চিতে ‘আমার চোখ আমার আলো’ নামের পাইলট প্রকল্পের মাধ্যমে ভোলার চরফ্যাশনের প্রত্যন্ত এলাকার প্রায় ১০ হাজার মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হচ্ছে।