রোহিঙ্গা ও স্থানীয়দের কল্যাণে অস্ট্রেলিয়া-ইউনিসেফ চুক্তি

অস্ট্রেলিয়া-ইউনিসেফ চুক্তি স্বাক্ষর
অস্ট্রেলিয়া-ইউনিসেফ চুক্তি স্বাক্ষর | ছবি: সংগৃহীত
0

রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর শিক্ষা, পুষ্টি ও শিশু সুরক্ষায় ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের মানবিক সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘ শিশু তহবিল, ইউনিসেফের মধ্যে এই চুক্তি সই হয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৩৭ কোটি টাকা।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ মানবিক সহায়তা চুক্তি সাক্ষরিত হয়। এতে যৌথভাবে সই করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ চুক্তিটি মিয়ানমার ও বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার ২০২৬-২৮ মেয়াদের ৩৭০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা প্যাকেজের অংশ। ২০১৭ সাল থেকে এই আঞ্চলিক সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়া এ পর্যন্ত মোট ১ দশমিক ২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের মানবিক সহায়তা প্রদান করেছে।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করেন, রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের এ সহযোগিতা অব্যাহত থাকবে।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!