স্বরাষ্ট্র মন্ত্রণালয়
পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে না, বরং পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক। জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে সম্পূর্ণ দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, দক্ষ ও মানবিক সেবামুখী সংস্থায় রূপান্তর করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার চিফ অব মিশনের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার চিফ অব মিশনের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর বাংলাদেশে নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তদবিরকারীদের জন্য বিব্রত মন্ত্রী-এমপিরা, চাপে জনপ্রতিনিধিরা

তদবিরকারীদের জন্য বিব্রত মন্ত্রী-এমপিরা, চাপে জনপ্রতিনিধিরা

১৭ বছর পর বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর তদবিরকারীদের জন্য বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন মন্ত্রী-এমপিরা। তাদের বাড়ি-অফিস ও দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সকাল থেকে রাত পর্যন্ত থাকে তদবিরকারীদের পদচারণা। তবে কোনো কোনো জনপ্রতিনিধি বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছেন।

গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, কক্সবাজারে আটক ৩

গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, কক্সবাজারে আটক ৩

কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের সময় তিন সদস্যের একটি চক্রকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

লন্ডনের স্কুলছাত্রী থেকে সিরিয়ার ক্ষমতার কেন্দ্রে; স্বামীর শাসনে কতটা প্রভাবশালী ছিলেন আসমা

লন্ডনের স্কুলছাত্রী থেকে সিরিয়ার ক্ষমতার কেন্দ্রে; স্বামীর শাসনে কতটা প্রভাবশালী ছিলেন আসমা

২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ায় বাশার আল-আসাদের শাসনের পতন দেশটির ভেতরে ও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সিরীয়দের হতবাক করে দেয়। এর আগে ১৩ বছর ধরে আসাদ সরকারের সামরিক ও গোয়েন্দা সংস্থা নিজেদের দেশের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে। এতে অন্তত পাঁচ লাখ মানুষ নিহত হন, অর্ধেকের বেশি মানুষ বাস্তুচ্যুত হন এবং বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়।

ভিসা পলিসি প্রণয়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত

ভিসা পলিসি প্রণয়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত

বিদেশিদের জন্য ভিসা পলিসি সহজ করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে সরকার। একইসঙ্গে ভিসা পলিসি-২০২৬ প্রণয়ন সংক্রান্ত বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভার ১১তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জাতীয় সংসদের বিশেষ কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদের বিশেষ কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপির সভাপতিত্বে চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ৩০ জুন) জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সিআইডি প্রধান মোশাররফ হোছাইন; হাইওয়ে পুলিশের নেতৃত্বে ফারুক আহমেদ

সিআইডি প্রধান মোশাররফ হোছাইন; হাইওয়ে পুলিশের নেতৃত্বে ফারুক আহমেদ

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও হাইওয়ে পুলিশে নতুন প্রধান নিয়োগ দেয়া হয়েছে।

অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি

অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকসহ (অতিরিক্ত আইজি) ঊর্ধ্বতন পর্যায়ের ২১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। অতিরিক্ত আইজি ছাড়াও এ তালিকায় ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অস্ট্রেলীয় সরকারের মানবিক সহায়তা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ (বুধবার, ২৪ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর মধ্যে স্বাক্ষরিত ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (১৩৭ কোটি টাকা) এ চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।

শেরপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবির টহল শুরু

শেরপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবির টহল শুরু

শেরপুর জেলায় অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বিজিবির টহল শুরু হয়েছে।

নাশকতার আশঙ্কায় ঢাকা-চট্টগ্রামসহ ৬ এলাকায় সেনা মোতায়েনের নির্দেশ

নাশকতার আশঙ্কায় ঢাকা-চট্টগ্রামসহ ৬ এলাকায় সেনা মোতায়েনের নির্দেশ

নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে। আজ (রোববার, ২২ জুন) থেকে আগামী ৩০ জুন পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।